Ridge Bangla

অনির্বাণের হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন দেব

টালিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির এক অলিখিত নিষেধাজ্ঞার কারণে কাজের বাইরে রয়েছেন। এই সংঘাত মেটাতে তাঁর পাশে দাঁড়ান সুপারস্টার দেব। গুঞ্জন উঠেছিল দেব–শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমায় খলনায়কের চরিত্রে অনির্বাণকে দেখা যেতে পারে। তবে বৈঠকের পর দেব স্পষ্ট করেন, এই খবরটি সত্য নয়।

ইন্ডাস্ট্রিতে অনির্বাণের সংকটের কথা দেব জানেন এবং তিনি চান অনির্বাণ আবার কাজের সুযোগ পাক। দেব বলেন, অনির্বাণ খুব ভালো অভিনেতা এবং তার কাজ করা জরুরি, নিজের ছবিতে থাকুক বা না থাকুক। তিনি ফেডারেশনের বিরোধিতা করছেন না, বরং অনির্বাণ যেন কাজ করতে পারে, সেটাই চান।

বৈঠকে দেব অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করেন, তাকে ছবিতে কাস্ট করার অনুমতি দিতে।

দেব বিষয়টি বিবেচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির হস্তক্ষেপও কামনা করেন।

This post was viewed: 14

আরো পড়ুন