Skip to main content

Ridge Bangla

ছেলেরা বন্ধুত্ব নয়, গার্লফ্রেন্ড চায়: মন্তব্য করে আলোচনায় মারিয়া মিম

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্টভাষী মন্তব্য করে ফের আলোচনার কেন্দ্রে এসেছেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। বিজয় টিভিকে দেওয়া ওই সাক্ষাৎকারে উপস্থাপকের প্রশ্ন ছিল—বন্ধুত্ব, প্রেম না বিয়ে: কোনটি বেছে নেবেন? জবাবে মারিয়া বলেন, “অবশ্যই প্রেম। বন্ধুত্ব করতে গেলে ওরা প্রেম করতে চায়। ছেলেদের সঙ্গে বন্ধুত্ব হয় না, ওরা শুধু গার্লফ্রেন্ড বানাতে চায়।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ একে বাস্তবসম্মত ও সাহসী বক্তব্য হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টিকে অগ্রহণযোগ্য ও সাধারণীকরণ বলে সমালোচনা করছেন।

মিম সাক্ষাৎকারে ভাইরাল হওয়া প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, “আমি খুব ভালো অনুভব করছি যে মানুষ আমাকে ভালোবাসছে। ভাইরাল হওয়াটা দারুণ লাগছে। এখনো সুপারস্টার হইনি, তবে ইনশাআল্লাহ একদিন হবো।”

অভিনেত্রী না হলে কোন পেশা বেছে নিতেন—এমন প্রশ্নে মিম বলেন, “খেলাধুলায় আমার আগ্রহ ছিল। কিছুদিন প্র্যাকটিস করে বুঝেছিলাম, খেলোয়াড় হলেও ভালো করতাম।”

তার খোলামেলা বক্তব্য, আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি এবং ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি তাকে আবারও অনলাইন ও গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

This post was viewed: 48

আরো পড়ুন