ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ড্রোন ও ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়।
হামলার সময় বিমানবন্দরে একটি সন্দেহজনক পদার্থ থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটে। এতে কর্তৃপক্ষ সতর্কতা জারি করে। পরে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের কর্মীদের সরিয়ে নেওয়া হয় এবং বিশেষজ্ঞ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পদার্থটির প্রকৃতি শনাক্তে তদন্ত চলছে।
This post was viewed: 11