Ridge Bangla

কাশেম সোলায়মানির ভাগনি-নাতনি যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

জেনারেল কাশেম সোলায়মানির ভাগনি ও নাতনিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত শুক্রবার (৩ এপ্রিল) তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল করার পরপরই এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয় বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

রুবিওর বরাতে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন হামিদেহ সোলাইমানি আফশার ও তার কন্যা। উভয়েই এখন মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, সোলাইমানি আফশার ও তার মেয়ে গ্রিন কার্ডধারী হিসেবে যুক্তরাষ্ট্রে বিলাসবহুল জীবনযাপন করলেও তারা ইরানের স্বৈরাচারী ও সন্ত্রাসী শাসনের সমর্থক। তাদের দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ইরানের আইআরজিসি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন ইরানের এলিট কুদস ফোর্সের প্রধান। ২০২০ সালে ইরাকের বাগদাদ বিমানবন্দরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো এক বিমান হামলায় প্রাণ হারান তিনি।

This post was viewed: 10

আরো পড়ুন