Ridge Bangla

দেশের ২২টি জেলায় তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে

দেশের ২২টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকাসহ কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

বর্তমানে রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জেলাসহ টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারীতে তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। রোববার ও সোমবার দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন