Ridge Bangla

মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

থাইল্যান্ডে প্রথমবার সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে বাজিমাত করলো সাবিনা খাতুন-মনিকা, কৃষ্ণা রানী সরকারদের বাংলাদেশ। প্রথমবারেই শিরোপা জয় করলো বাংলাদেশের নারীরা। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মালদ্বীপকে হারিয়ে প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগে ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে আগে লিড নিয়েছিল মালদ্বীপ। ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ মাঠে নেমেছিল ‘ড্র করলেই চ্যাম্পিয়ন’ সমীকরণ নিয়ে। শেষ ম্যাচের দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে বাংলাদেশ। সকালে ডিফেন্ডার মাসুরার পারভীনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ দলটি। কিন্তু এরপর প্রতিপক্ষকে নিয়ে এক প্রকার ছেলে-খেলাই করেছেন সাবিনা-মাসুরার বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ড্রেসিংরুমে ফেরেন সাবিনা-মাসুরারা। বিরতির পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দ্বিতীয়ার্ধে যোগ করে ৮টি গোল। অধিনায়ক সাবিনা খাতুন আজ সর্বোচ্চ ৪টি গোল করেন। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ গোলও তারই। টুর্নামেন্টে এটিই কোনো দলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট সাবিনাদের। সাত দেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। এর আগে ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-১ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারানোর পর শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ।

সাফ ফুটবলের পর সাফ ফুটসালেও বাংলাদেশ ইতিহাস গড়ল সাবিনার নেতৃত্বে। দুই সংস্করণেই শিরোপা জিতে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ নারী দল। প্রথম সাফ চ্যাম্পিয়নশিপেই অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাবিনা, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীনরা যে ফুরিয়ে যায়নি, তা ফুটসালেই প্রমাণ দিয়েছেন।

This post was viewed: 9

আরো পড়ুন