Ridge Bangla

জানা গেল শাহরুখের ‘কিং’ মুক্তির দিনক্ষণ

শাহরুখ খানের জন্মদিনে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে ওঠে। এরপর থেকেই সবাই ছবিটির মুক্তির তারিখ জানার অপেক্ষায় ছিল। অবশেষে সেই মুক্তির দিনক্ষণ জানা গেছে।

শনিবার প্রকাশিত শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর আরেকটি টিজারে তার শক্তিশালী ও মারমুখি রূপ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। বরফঢাকা পাহাড় ও রক্তাক্ত লুকে হাজির হয়ে তিনি আবারও আলোচনায়। টিজারে জানানো হয়, ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাবে, যা উৎসবের আনন্দ আরও বাড়াবে বলে ধারণা করা হয়।

সিদ্ধার্থ আনন্দ আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন ‘কিং’ সিনেমায়, ফলে ‘পাঠান’-এর সাফল্যের পর এই জুটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। একই সঙ্গে এই ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের, যিনি আগে ‘দ্য আর্চিজ’-এ অভিনয় করেছেন।

ছবিটিতে শাহরুখ খান একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করছেন, যিনি তাঁর শিষ্যকে প্রশিক্ষণ দেন। সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে, ফলে বাবা-মেয়ের যুগলবন্দি দেখার জন্য দর্শকদের আগ্রহ তুঙ্গে। শাহরুখ ও সুহানা ছাড়াও ছবিতে থাকতে পারেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মার মতো জনপ্রিয় অভিনেতারা।

This post was viewed: 23

আরো পড়ুন