Ridge Bangla

আসামি ধরতে গিয়ে হামলার শিকার, গুরুতর আহত এসআই

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। হামলায় জড়িত থাকায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি সোহেল শিকদারকে ধরতে অভিযান চালানো হয়। তিনি নিষিদ্ধ সংগঠন যুবলীগের স্থানীয় ওয়ার্ড শাখার একজন সংগঠক বলে জানা গেছে। অভিযানের সময় তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়।

হামলায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার মাথায় দুটি স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। এতে মোট ছয়টি সেলাই দিতে হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান, হামলার ঘটনায় জড়িত অভিযোগে সোহেল শিকদারের শ্যালক শিহাবকে (২২) আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 32

আরো পড়ুন