Ridge Bangla

পরিকল্পনা অনুমোদনের মেয়াদ বাড়াল রাজউক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবন নির্মাণের পরিকল্পনা অনুমোদনের মেয়াদ আরও বাড়িয়েছে। রোববার (৩০ নভেম্বর) সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিকল্পনা অনুমোদনের মেয়াদ নতুন করে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর আগে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ মনিরুল হক এক প্রশাসনিক আদেশে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেন।

রাজউক সূত্র জানায়, কনস্ট্রাকশন পারমিট সিস্টেমের রক্ষণাবেক্ষণজনিত কারণে সেবাগ্রহীতারা নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী ধাপের আবেদন জমা দিতে পারছিলেন না। এই পরিস্থিতিতে পরিকল্পনা অনুমোদনপত্র এবং বৃহদায়তন ও বিশেষ প্রকল্পের ছাড়পত্র- সবগুলোরই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, সব ধরনের পরিকল্পনা অনুমোদন এবং বিশেষ বা বৃহদায়তন প্রকল্পের ছাড়পত্রের মেয়াদ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

This post was viewed: 29

আরো পড়ুন