Ridge Bangla

জিতের রহস্যময় বার্তা, কাকে সতর্ক করলেন?

কলকাতা চলচ্চিত্র জগতে দুর্গাপূজা মানেই এক উৎসবের আমেজ, যেখানে নতুন নতুন সিনেমার মুক্তি দিয়ে থাকে শিল্পীরা। তবে এই বছর পূজায় চারটি বিগ বাজেটের ছবি নিয়ে যে তুমুল রেষারেষি এবং বিতর্ক শুরু হয়েছে, তা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। এই পরিস্থিতিতে অভিনেতা জিতের একটি সংক্ষিপ্ত পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বরাবর বিতর্ক থেকে দূরে থাকা এই সুপারস্টারের বার্তাটি এখন টলিপাড়া এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কেন্দ্রবিন্দু।

জিৎ নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট দেন, যেখানে তিনি লিখেছেন, “আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।” মাত্র দুটি লাইনের এই বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা। অনেকের মতে, বাংলা ছবির এই লাগামহীন রেষারেষি থামাতে জিৎ ইন্ডাস্ট্রির প্রতি সতর্কবার্তা দিয়েছেন। তবে অন্যদিকে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছে, যে অভিনেতা সাধারণত বিতর্ক এড়িয়ে চলেন, তিনি হঠাৎ কেন এমন পোস্ট করলেন।

জিতের পোস্টের কমেন্ট বক্সে সমালোচকদের ভিড় জমেছে। একজন মন্তব্য করেছেন, “এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট? এখন যখন বন্ধু একেবারে কোণঠাসা, কেউ পাত্তা দিচ্ছে না, তখন পোস্ট করলেন।” আরেকজন প্রশ্ন করেছেন, “রঘু ডাকাত নিয়ে পোস্ট কোথায়? কেন দেবের পাশে দাঁড়ালেন না?”

এরপরও জিৎ কোনো ব্যাখ্যা দেননি। তিনি কেন এই পোস্ট করেছেন বা কার পক্ষে বা বিপক্ষে কথা বলছেন, সে বিষয়ে একটিও বাক্য প্রকাশ করেননি। ফলে নেটপাড়ায় নেটিজেনরা বিভক্ত—কেউ মনে করছেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউ ধারণা করছেন দেবের সমর্থনে মুখ খুলেছেন। এই রহস্যময় নিঃশব্দ বার্তাই তৈরি করেছে নতুন জল্পনা ও আলোচনা।

This post was viewed: 46

আরো পড়ুন