Skip to main content

Ridge Bangla

লালবাগে হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন গুলশানারা মাসুদা টাওয়ার ঘিরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়।

গাড়িগুলোর একটি সংসদ সদস্যের লোগো সংবলিত বলে জানা গেছে। এ সময় ভবনের ম্যানেজারকে আটক করা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে তিনি উদ্ধার হওয়া গাড়িগুলো সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিম গ্রেপ্তার হন। অন্য ছেলে ইরফান সেলিম এখনো পলাতক।

This post was viewed: 85

আরো পড়ুন