Ridge Bangla

ভারতীয় পরিচয়পত্রসহ কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা পাল গ্রেফতার

ভারতের কলকাতায় বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে গ্রেফতার করেছে পুলিশ। পার্কস্ট্রিট থানার আওতায় থাকা যাদবপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় শান্তার কাছ থেকে ভারতীয় জাতীয় পরিচয়পত্র ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার সাংবাদিকদের জানান, ২৮ জুলাই বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে শান্তা পালকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাপ-ক্যাবের ব্যবসার আড়ালে কলকাতায় অবস্থান করছিলেন শান্তা। ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন তিনি। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন ঠিকানা ব্যবহার করতেন।

সম্প্রতি তিনি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন, যেখানে আবারও ভিন্ন একটি ঠিকানা ব্যবহার করা হয়। শান্তা বাংলাদেশের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের মডেল ছিলেন এবং একাধিক বিউটি কনটেস্টে অংশ নিয়েছিলেন বলেও জানা গেছে। তার বিরুদ্ধে সন্দেহ বাড়ে গ্রেফতারের পরই, এক ব্যক্তির নামে এতগুলো ঠিকানা কীভাবে থাকতে পারে, তা নিয়েই প্রশ্ন ওঠে। পরে তদন্তে উঠে আসে, তাঁর কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং একটি বিমান সংস্থার আইডি কার্ডও উদ্ধার হয়েছে।

শান্তার ফ্ল্যাট থেকে পাওয়া ভোটার কার্ড বৈধ কি না এবং কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছেন তিনি, তা জানতেও নির্বাচন কমিশনে যোগাযোগ করেছে পুলিশ। রেশন কার্ডের নথির বিষয়ে জানতে খাদ্য দপ্তরেও যোগাযোগ করা হচ্ছে।

‘ব্যাচেলর ইন ট্রিপ’ ছবিতে নাকি বড়পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এছাড়াও তামিল ছবি ‘ইয়েরালাভা’-তে কাজ করেছিলেন তিনি, যে ছবির পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও। তাকে গ্রেফতারের পর পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

This post was viewed: 30

আরো পড়ুন