জামায়াতে ইসলামীর রাজনৈতিক আচরণ নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জামায়াত যদি জনগণের মনোভাব বুঝত, তাহলে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করত না কিংবা ১৯৮৬ সালে শেখ হাসিনার সঙ্গে মিলে এরশাদের নির্বাচনে অংশ নিত না।
রবিবার (৬ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, “গণতন্ত্রে জনগণের যে ভূমিকা ও গুরুত্ব, জামায়াত কখনো তা গুরুত্ব দেয়নি। নিজেদের স্বার্থে কাজ করতে গিয়ে তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো মানুষের মনোভাব না বুঝেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।”
তিনি বলেন, একদিকে জামায়াত নির্বাচন পেছানোর কথা বলছে, অন্যদিকে তারা বিভিন্ন আসনে প্রার্থীও মনোনয়ন দিচ্ছে। পত্রিকার খবরে দেখা যাচ্ছে, অন্তত ৩৩-৩৪টি আসনে তারা মনোনয়ন ঘোষণা করেছে—এটি দ্বিচারিতার প্রতিফলন।
আলোচনায় কারবালার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “ইমাম হুসাইন (রা.) ছিলেন ন্যায়ের পক্ষে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য লড়াই করেছিলেন। আর ইয়াজিদের বাহিনী গণতন্ত্র ধ্বংস করে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল। আজ যারা গণতন্ত্র ও মানবতার জন্য সংগ্রাম করছেন, তাদের জন্য কারবালার ইতিহাস অনুপ্রেরণা।”
রিজভী আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নির্বাচন পেছাবে না। তিনি সুষ্ঠু ও সময়মতো নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
যুগ যুগ ধরে জনগণের মনোভাব বুঝতে চায়নি জামায়াতে ইসলামী: রিজভী
বাংলাদেশ ডেস্ক

আরো পড়ুন
মতিঝিলের আইইডি উদ্ধারের ১ সপ্তাহ পরও অধরা জড়িতরা, তদন্তে বড় বাধা অকেজো সিসিটিভি
গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার আহ্বান পেট্রোবাংলার
সাশ্রয়ী ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনায় সরকারের অঙ্গীকার, কমিশন বাড়ানোর আশ্বাস
পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
তরুণরা ঐক্যবদ্ধ হলে বড় পরিবর্তন সম্ভব, ‘তেলাপোকা’ মন্তব্যে সতর্কবার্তা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারতের সংসদীয় কমিটির সুপারিশ
কারাগারের চাপ কমাতে ইতালির নতুন আইন, প্রায় ১৩ হাজার ৭০০ বন্দি বাড়িতে থেকে ভোগ করবেন সাজা
যন্তর মন্তরের স্লোগান বিতর্কে সংযমের বার্তা, অভিযুক্ত শিক্ষার্থীদের ক্ষমার কথা বললেন মোদি
এম্বোলোর লাল কার্ড ছিল ভুল সিদ্ধান্ত, আনুষ্ঠানিকভাবে স্বীকার করল আইএফএবি
বিশ্বকাপে ফেরার মিশনে পুরোনো ভরসা, দ্বিতীয় দফায় ইতালির কোচ হচ্ছেন রবার্তো মানচিনি
দীর্ঘ অপেক্ষার অবসান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ জিনেদিন জিদান
টানা ৫ উইকেট মেডেন ওভারে ইতিহাস, বিশ্বরেকর্ড গড়লেন জাস্টিন গ্রিভস