বারমুডা ট্রায়াঙ্গেল: আটলান্টিকের সেই রহস্যময় স্থানে আসলে কী ঘটে?

১৯৪৫ সালের ৫ ডিসেম্বর। ফ্লোরিডার ফোর্ট লডারডেল নেভাল এয়ার স্টেশন থেকে আকাশে উড়ল পাঁচটি টিবিএম অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমান। যুদ্ধ শেষ হয়েছে মাত্র কয়েক মাস আগে। বিমানের পাইলটেরা কোনো শত্রুঘাঁটিতে হামলা করতে যাচ্ছেন না, সামনে নেই কোনো যুদ্ধও। এটি একটি নিয়মিত প্রশিক্ষণ মহড়া ছিল। পরিকল্পনা অনুযায়ী আটলান্টিকের ওপর দিয়ে নির্দিষ্ট পথ ঘুরে আবার ঘাঁটিতে ফিরে […]