Skip to main content

Ridge Bangla

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন, প্রথম পর্যায়ে পাবেন ২২ হাজার ৬৫ জন কৃষক

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ১০ জেলার ১১টি উপজেলায় মোট ২২ হাজার ৬৫ জন কৃষক এ কার্ড পাবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, কৃষকের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি, […]

ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপটি তেহরানের ওপর ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই […]

ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুলিশি অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ মাজহারুল ইসলাম তাগাদ (২৫) নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত তাগাদ উপজেলার বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে। দলীয় সূত্রে জানা […]

সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিকেডি হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি ও অর্থ দাবির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‍্যাব এই অভিযান পরিচালনা করে। অভিযানে মূল অভিযুক্ত যুবদলের সাবেক […]

প্রকৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির অনন্য বিজু উৎসব

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদে আবারও ফিরে এসেছে বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী ‘বিজু’ উৎসবের আবহ। তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন ‘ফুল বিজু’ উদযাপনের মধ্য দিয়ে শুরু হয় আনন্দ, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব আয়োজন। প্রতিবছরের মতো বাংলা বর্ষপঞ্জির চৈত্র সংক্রান্তির আগের দিন, সাধারণত ১২ এপ্রিল, ভোরের আলো ফুটতেই পাহাড়ি জনপদে শুরু হয় এই উৎসবের আনুষ্ঠানিকতা। ফুল […]

সশস্ত্র বাহিনী রাষ্ট্রের প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দেশের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়; এটি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গড়ে ওঠা একটি জাতীয় প্রতিষ্ঠান। রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাহিনীর মূল […]

গুলশানে ৫০ লাখ টাকার জাল নোটসহ আটক ৩ জন

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জাল নোটচক্রের তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ সাফল্য আসে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ১১/এ নম্বর বাসার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। […]