Ridge Bangla

টিকিট ছাড়াই রেল ভ্রমণ, অর্ধশতাব্দী পর করলেন পাওনা পরিশোধ

গাজীপুরের শ্রীপুরে সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ষাটোর্ধ্ব মফিজুল ইসলাম। দীর্ঘ পাঁচ দশক আগে কিশোর বয়সে রেলের টিকিট না কেটে ভ্রমণের গ্লানি থেকে মুক্তি পেতে রেলওয়ে কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা পরিশোধ করেছেন তিনি। তার এই উদ্যোগ বর্তমানে এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। ঘটনাটি শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের। স্থানীয় ফাতেমাতুয যাহেরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. মফিজুল […]

মালয়েশিয়ায় অভিযানে ৭৯ জন বাংলাদেশি শ্রমিক আটক

মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ এপ্রিল) রাতে চেমোরের কানথান শিল্প এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, রাত ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে শ্রম বিভাগ, পুলিশ, জেনারেল অপারেশন ফোর্স ও জাতীয় নিবন্ধন বিভাগের সদস্যরা অংশ নেন। পেরাক […]

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাপদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত এই ব্যবস্থায় সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের […]

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলের ড্রোন হামলায় আল জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ উইশাহ। তিনি গাজা সিটির পশ্চিমাঞ্চলের উপকূলীয় সড়ক আল-রাশিদ স্ট্রিটে একটি গাড়িতে অবস্থানকালে হামলার শিকার হন। প্রাপ্ত তথ্যে জানা যায়, হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোহাম্মদ উইশাহ গাজাভিত্তিক সংবাদদাতা হিসেবে ২০১৮ সাল থেকে আল জাজিরার […]

ছদ্মবেশী ‘পেনগান’: অপরাধ জগতের নতুন আতঙ্ক

প্রাথমিকভাবে দেখলে যে কেউ একে একটি সাধারণ কলম বলে ভুল করবেন। পকেটে গোঁজা থাকলে বোঝার উপায় নেই যে এটি কোনো লেখার সরঞ্জাম নয়, বরং একটি নিখুঁত মারণাস্ত্র। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উদ্ধার হওয়া এই বিশেষ আগ্নেয়াস্ত্র বর্তমানে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষক ও অপরাধ বিশ্লেষকদের মতে, […]

রেলখাতে নতুন সংযোজন, ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ

চলতি বছর থেকেই ভারত থেকে ধাপে ধাপে ২০০টি ব্রডগেজ কোচ বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে […]

দেশব্যাপী অভিযানে সাড়ে ৪ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার

দেশব্যাপী পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সর্বশেষ হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া তেলের পরিমাণ ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী জানান, গত ৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের […]

পার্বত্য তিন জেলায় এপ্রিলেই টানা ছয় দিনের সরকারি ছুটি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এপ্রিল মাসে বিশেষ ছুটির সুযোগ পাবেন। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান-এর সরকারি চাকরিজীবীরা চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন। অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও চাইলে ঐচ্ছিকভাবে এই সুবিধা নিতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, […]

প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল: মানহীন খাবারে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত এবং উপস্থিতি বৃদ্ধির জন্য চালু করা হয়েছে মিড ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি। তবে মাঠ পর্যবেক্ষণে দেখা গেছে, শিক্ষার্থীদের পাতে পরিবেশন করা হচ্ছে পচা বা অপরিপক্ব কলা, ফাঙ্গাসযুক্ত রুটি, নষ্ট বা ভাঙা ডিম, যা স্বাস্থ্যঝুঁকির সঙ্গে জড়িত। অনেক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মেনু অনুযায়ী খাবার বিতরণ হচ্ছে […]

ঢাকার রিকশাচিত্র: ঐতিহ্যের রঙে গড়া শিল্পধারা

ঢাকা শহরের পরিচিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে রিকশা এবং এর পেছনে আঁকা বর্ণিল চিত্রশিল্প- রিকশাচিত্র। আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো একে ‘চলমান জীবন্ত চিত্র প্রদর্শনী’ হিসেবে উল্লেখ করেছে। এই শিল্পধারা ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশ-বিদেশে নতুন করে আলোচনায় এসেছে ঢাকার রিকশাচিত্র। ঐতিহাসিকভাবে দেখা যায়, ঢাকায় রিকশার প্রচলন ১৯৩০-এর দশকের শেষ দিকে। এর কয়েক […]

এফ আর খান: আকাশচুম্বী স্বপ্নের জাদুকর

আধুনিক পৃথিবীর দিকে তাকালে আমাদের চোখে পড়ে আকাশছোঁয়া সব অট্টালিকা। বর্তমান সময়ে যে শহরে আকাশচুম্বী ভবনের সংখ্যা যত বেশি, সেই শহর তত বেশি আকর্ষণীয়। আর এই ধরনের আকাশচুম্বী ভবন নির্মাণের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড (CAD)। বিশেষ সফটওয়্যার ব্যবহার করে ত্রিমাত্রিক (3D) বা দ্বিমাত্রিক (2D) ডিজিটাল মডেল ও নকশা তৈরি, যা […]

আবু সাঈদ হত্যা মামলার রায়: দুই জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

চব্বিশে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ড মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আলোচিত এ মামলায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। বেঞ্চের অন্য সদস্যরা […]

৪৮ ঘণ্টার আল্টিমেটামে এক যুগ পেরিয়েছে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি। রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি আততায়ীর হাতে নির্মমভাবে নিহত হন। সেই রাতে তাঁদের ৫ বছরের শিশুসন্তান মেঘ ওই ঘরেই ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়। এরপর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত ওই মামলার […]

তনু হত্যাকাণ্ড: বাংলাদেশের বিচারব্যবস্থার এক অন্ধকার গলি

২০১৬ সালের ২০ মার্চ। বাংলাদেশের ইতিহাসে এক অন্যরকম রাত। কুমিল্লার ময়নামতি সেনানিবাসের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর ভেতর উদ্ধার করা হয় ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর নিথর দেহ। গত মাসে সেই ঘটনার এক দশক পূর্ণ হয়েছে। কিন্তু দশ বছর পরও তনুর মা-বাবার আর্তনাদ থামেনি, মেলেনি কোনো আসামির পরিচয়, নিশ্চিত হয়নি বিচার। […]

৫টি বিভাগে কালবৈশাখীর ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে

দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় […]

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২, আহত ৪০ জন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি গ্রামে তুচ্ছ ঘটনা ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ছাদিরপুর ও রফিনগর গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর স্থান নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামিদ মিয়া ও হুসেন […]

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

জুলাই গণআন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ এ রায়ের দিন ধার্য করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এ মামলায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। […]

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আজ ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি থাকা দুটি আসন, শেরপুর-৩ ও বগুড়া-৬, এ আজ (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বগুড়া-৬ আসনটি প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে। বুধবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং […]

প্রয়োজনে শুক্রবারও সংসদ অধিবেশন বসতে পারে: চিফ হুইপ

জাতীয় সংসদে অধ্যাদেশ পাসের চাপ মোকাবিলায় প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। বুধবার (৮ এপ্রিল) সংসদ ভবনের টানেলে গণমাধ্যমকে তিনি জানান, সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের মধ্যে ১৩৩টি অধ্যাদেশ পাস করতে হচ্ছে। এর মধ্যে ইতোমধ্যে ৪৪টি পাস হয়েছে। তিনি বলেন, দ্রুততার জন্য একাধিক অধ্যাদেশ একীভূত […]