Ridge Bangla

সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণ ১২ মে: সিনিয়র সচিব

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৮ এপ্রিল তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়। […]

বিএসএফের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি কৃষক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান স্থানীয় বাসিন্দা। সকালে তিনি সীমান্তসংলগ্ন একটি ভুট্টাক্ষেতে গরুর খাবারের জন্য ঘাস কাটছিলেন। এ সময় ভারতের কোচবিহার জেলার একটি সীমান্ত ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাকে […]

নতুন সরকারের অধীনে চলছে প্রথম একনেক বৈঠক, চলমান প্রকল্প দ্রুত শেষ করার বার্তা

নতুন সরকারের অধীনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। নতুন সরকার গঠনের পর এটিই একনেকের প্রথম অধিবেশন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে এবার কিছু নীতিগত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। […]

কারাভোগ শেষ, তবু মুক্তি নেই বাদল ফরাজির

ভারতে দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরেও মুক্তি মিলছে না বাদল ফরাজির। ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক যুগের বেশি সময় কারাগারে কাটানো এই তরুণের জীবন আজও বন্দিদশায় আটকে আছে আইনি জটিলতার জালে। ফলে আইন, ন্যায়বিচার ও মানবিকতার প্রশ্নে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ২০০৮ সালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ‘বাদল সিং’ নামের এক আসামীর […]

ইতালি উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৩২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ইতালির উপকূল থেকে বাংলাদেশিসহ ৩২ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৭১ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর স্থানীয় প্রতিনিধিরা এ তথ্য জানান। উদ্ধার হওয়াদের মধ্যে একজন শিশুও রয়েছে। […]

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি সাংস্কৃতিক […]

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ছুটি শুধুমাত্র পার্বত্য অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে। চৈত্র […]

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৮৮ লাখ টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরিবেশবিধি লঙ্ঘন করে এসব পলিথিন পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (৫ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টার […]

বিশেষ নিলামে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

রাজস্ব ঘাটতি ও ব্যয়চাপ মোকাবিলায় নিয়মিত ঋণের পাশাপাশি বিশেষ ব্যবস্থায় আরও ৫ হাজার কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ৮ এপ্রিল ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের একটি বিশেষ নিলাম আয়োজন করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, রাজস্ব আদায়ে ঘাটতি এবং ক্রমবর্ধমান সরকারি ব্যয়ের কারণে বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহে জোর […]

সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২, বিল পাস

সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি সংশোধনী বিল পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। নতুন আইনের আওতায় সিভিল সার্ভিসের সব ক্যাডারসহ অন্যান্য সরকারি চাকরিতে সরাসরি […]

১৪৪ ধারা ভেঙে পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় জারি করা ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দুই গ্রুপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিষেধাজ্ঞা সত্ত্বেও মিছিল […]