Ridge Bangla

মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ ডলার: সংসদে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এ আয় নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে […]

সংসদে আরপিও সংশোধনী বিল পাস

নির্বাচন প্রক্রিয়া আরও সুষ্ঠু ও কার্যকর করতে ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও) সংশোধনী বিল-২০২৬’সহ তিনটি গুরুত্বপূর্ণ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে বিলগুলো অনুমোদন পায়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বিলগুলো উত্থাপন করেন। আরপিওর ২৭, ৩৭, ৩৯, ৮৯ ও ৯১ অনুচ্ছেদ সংশোধনের পাশাপাশি […]

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে […]

বৈশ্বিক সংকটে অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের মেগা পরিকল্পনা

বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের অর্থনীতি পুনর্গঠনে একগুচ্ছ বড় পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বাজেট সহায়তা গ্রহণের পাশাপাশি জ্বালানি আমদানিতে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খোঁজা হচ্ছে। নিম্ন […]

চট্টগ্রাম বন্দরে এলএনজি ও এলপিজি নিয়ে ভিড়ল আরও ৪টি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাবে দেশের জ্বালানি সরবরাহ বজায় রাখতে চট্টগ্রাম বন্দরে আরও চারটি জাহাজ এসে ভিড়েছে। এগুলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েল বহন করছে। জাহাজগুলো ইতোমধ্যে বন্দরে নোঙর করেছে এবং পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও […]

আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের গোয়েন্দা শাখার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মাজিদ খাদেমি এক হামলায় প্রাণ হারিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। তবে হামলার স্থান বা বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি বার্তা সংস্থা ফারস ও তাসনিম এ তথ্য জানিয়েছে। খাদেমি ২০২৫ সালের জুনে […]

কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল

প্রচণ্ড গরমে পুড়ছে ব্যাংকক। তাপমাত্রা পৌঁছেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। রোদে মাঠে অনুশীলন বিপজ্জনক হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলর মূল ভেন্যুর পরিবর্তে খেলোয়াড়দের হোটেলেই জিম ও সুইমিংয়ে সময় কাটানোর নির্দেশ দেন। এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দুটি ম্যাচে বাংলাদেশ হেরেছে। কিন্তু গ্রুপের তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা এখনও রয়ে গেছে। বাংলাদেশ […]

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত মাইকেল মিলার। সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এ ধরনের সৌজন্য সাক্ষাতের মূল লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করা। তবে বৈঠকে আলোচিত বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া […]

ইরান যুদ্ধ এবার হানা দিয়েছে ভারতীয়দের বেডরুমেও

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বৈশ্বিক প্রভাব এখন শুধু জ্বালানি সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য ক্ষেত্রেও। এরই ধারাবাহিকতায় এবার ভারতের বেডরুমেও লেগেছে যুদ্ধের আঁচ। চলমান যুদ্ধের ফলে দেশটির কনডম শিল্প ভয়াবহ সংকটের মুখে পড়েছে। বাজারে পণ্যটির ঘাটতির ফলে খুচরা পর্যায়ে দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তবে হঠাৎ চাহিদা […]

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূর্ণাঙ্গ তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের ১১তম সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং ভোটের তারিখ চূড়ান্ত করা […]

হরমুজ প্রণালির কাছে গিয়ে ফিরে এল কাতারি এলএনজি ট্যাঙ্কার

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালির প্রবেশমুখে পৌঁছেও শেষ মুহূর্তে দিক পরিবর্তন করে ফিরে গেছে কাতার থেকে ছেড়ে আসা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী দুটি জাহাজ। আন্তর্জাতিক শিপ-ট্র্যাকিং সংস্থার তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো এলএনজি ট্যাঙ্কার এ গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রমের […]

বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পালিত হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যার উদ্বোধন হবে চাঁদপুরে। এ উপলক্ষে বঙ্গোপসাগর ও আশপাশের সমুদ্র এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। সোমবার (৬ এপ্রিল) […]

মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৭ জন বাংলাদেশি, ৫টি মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে, একজনকে সংযুক্ত আরব আমিরাতে দাফন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। বিমানবন্দরে মরদেহ […]

দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম। সোমবার (৬ এপ্রিল) সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশে দাবি করা হয়, দেশে হঠাৎ করে হাম রোগের ব্যাপক বিস্তার ঘটেছে। যার ফলে বহু শিশু মৃত্যুবরণ […]

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সরকারের

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ ও বহুমুখী অর্থনৈতিক কৌশল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে উৎপাদন, নির্মাণ, সেবা, […]

জ্বালানি তেলের কোনো সংকট নেই: সরকারি আশ্বাসের বিপরীতে মাঠে তীব্র সংকট, হাহাকার

সরকারি ঘোষণায় দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই- এমন দাবি বারবার শোনা গেলেও বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং অনেক ক্ষেত্রে তেল না পাওয়ার ঘটনা জনদুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে। ফলে সরকারি বক্তব্য ও মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে স্পষ্ট বৈপরীত্য দেখা দিয়েছে। রাজধানীর বিভিন্ন ফিলিং […]

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রবীণ অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা (১২০) ইন্তেকাল করেছেন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে, স্কুলশিক্ষক মো. শফিকুল ইসলাম সাইফুল। জানা […]

লিবিয়ার ‘গেম ঘর’: স্বপ্নভঙ্গের অন্ধকার কারাগার

ইউরোপে অভিবাসনের স্বপ্ন বহু বাংলাদেশির কাছে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি হয়ে উঠেছে। ভিটেমাটি বিক্রি করে বৈধ-অবৈধ নানা উপায়ে স্বপ্নের ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে। কিন্তু সেই স্বপ্নের পথেই লুকিয়ে আছে ভয়ংকর ফাঁদ। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে মানবপাচারকারী দালাল, লিবিয়ার অরাজক পরিস্থিতি এবং সাগরপথের নির্মমতা যেন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। এই […]

সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণ ১২ মে: সিনিয়র সচিব

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৮ এপ্রিল তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়। […]

বিএসএফের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি কৃষক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান স্থানীয় বাসিন্দা। সকালে তিনি সীমান্তসংলগ্ন একটি ভুট্টাক্ষেতে গরুর খাবারের জন্য ঘাস কাটছিলেন। এ সময় ভারতের কোচবিহার জেলার একটি সীমান্ত ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাকে […]