Ridge Bangla

বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। তিনি এ মন্তব্য করেছেন রোববার (৫ এপ্রিল) বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ৩৩টি রাজনৈতিক দল […]

সংবিধান ‘সংস্কার’ নয়, সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না, বরং তা সংশোধন, রহিত বা স্থগিত করা হয়। মন্ত্রী বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনার প্রতি সম্মান জানিয়ে এর মূল বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তিনি জোর দিয়ে […]

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার (৫ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইনশৃঙ্খলা, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা […]

ভয়াবহ হামলা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ড্রোন ও ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। হামলার সময় বিমানবন্দরে একটি সন্দেহজনক পদার্থ থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটে। এতে কর্তৃপক্ষ সতর্কতা […]

তিনটি বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে

রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৫ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা […]

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০

দেশে মিজেলস বা হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। গত ২২ দিনে সারা দেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। […]

মুক্তিযোদ্ধা তালিকা পর্যালোচনায় সরকার, বাতিল ৪৮১ গেজেট

মুক্তিযোদ্ধা তালিকায় রাজনৈতিক বিবেচনায় অন্তর্ভুক্ত হওয়া অযোগ্য ব্যক্তিদের শনাক্তে সরকার কার্যক্রম জোরদার করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশজুড়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের এক প্রশ্নের […]

সংসদ গ্যালারিতে আহত জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশনের বিরতির সময় আহত জুলাই যোদ্ধাদের খোঁজ নিতে গ্যালারিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, স্বাস্থ্যের খোঁজ নেন এবং জুলাই গণআন্দোলনের সময়ের স্মৃতি শুনে পাশে থাকার আশ্বাস দেন। রোববার (৫ এপ্রিল) সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৫৩ জন আহত জুলাই যোদ্ধা। বিরতির আগে চিফ হুইপ নুরুল […]

আমরা সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখি: প্রধানমন্ত্রী

সরকার সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বানও জানান তিনি। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, […]

পহেলা বৈশাখের শোভাযাত্রা এবার ‘বৈশাখী শোভাযাত্রা’

বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৪ এপ্রিল) মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পহেলা বৈশাখে অনুষ্ঠিত শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তবে ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ […]

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত ৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের বাকালিয়ায় চারজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর বাকালিয়া থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটা এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। বাকালিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ চারজন হলেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ফাহিম। […]

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে নিহত কৃষক দলের সভাপতি, আটক ৪

নিজ সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ হারিয়েছেন এক পিতা। নোয়াখালীর সদর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ঘটা এ ঘটনায় মো. সেলিম প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মো. সেলিম দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরিপুর গ্রামের মৃত মো. শাহজানের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড কৃষক দলের সভাপতি ছিলেন। জানা গেছে, সেলিমের […]

বিরোধীদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় অবস্থিত বিরোধীদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল […]

মার্কিন পাইলটের উদ্ধার অভিযানে যৌথ হামলায় ৫ জন ইরানি নিহত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ই-এর নিখোঁজ পাইলটকে উদ্ধারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত যৌথ সামরিক অভিযানে অন্তত পাঁচজন ইরানি নাগরিক নিহত হয়েছেন। বার্তাসংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, কহগিলুয়েহ ও বয়ার-আহমাদ প্রদেশের ‘ব্ল্যাক মাউন্টেন’ নামে পরিচিত দুর্গম এলাকায় এ ঘটনা ঘটে। প্রাদেশিক প্রশাসনের বরাতে জানানো হয়, অভিযানের সময় গোলাগুলির মধ্যে প্রাণহানির ঘটনা ঘটে। তবে […]

শেরপুরে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচন কমিশনের

জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচন আসন্ন ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন। শনিবার (৪ এপ্রিল) থেকে নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবি সদস্যরা। তারা আগামী ১১ এপ্রিল পর্যন্ত মাঠে থেকে দায়িত্ব […]

অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে রহস্য, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে। তার এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছেন না স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। রাহুলের মৃত্যুর ঘটনার ব্যাখ্যায় সন্তুষ্ট নন তিনি এবং শিল্পী সংগঠন। শনিবার (৪ এপ্রিল) আর্টিস্টস ফোরাম কলকাতার রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সংগঠনের দাবি, তারা আইনি […]

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহত বেড়ে ৬ জন

রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধ্বংসস্তূপ থেকে একে একে এসব মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (৪ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণের পর প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক […]

ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, ১৫ জন নিহত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দিকে যখন সমগ্র বিশ্বের নজর, ঠিক সে সময়েই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ান বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রাশিয়ার চালানো হামলায় বহু মানুষ হতাহত হওয়ার খবর জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারাও। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ […]

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে ধরা, যুবককে জরিমানা

রাজশাহী নগরীতে পুলিশ পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে জ্বালানি সংগ্রহের চেষ্টাকালে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ এপ্রিল) দুপুরে বোয়ালিয়া থানার গুল গফুর পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মো. তৌহিদুর রহমান (২৯) নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্প কর্তৃপক্ষ তার আচরণে সন্দেহ প্রকাশ করে বিষয়টি প্রশাসনকে জানায়। খবর পেয়ে […]

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস অনলাইন না অফলাইনে- সিদ্ধান্ত এই সপ্তাহেই

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস সশরীরে হবে নাকি অনলাইন বা মিশ্র পদ্ধতিতে পরিচালিত হবে- এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণে সংশ্লিষ্ট […]