বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে ইউজিসির নির্দেশনা

দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রেরণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা প্রদান এবং ডিজিটাল বৈষম্য […]
২০টি বিষয় ছাড়া অধিকাংশ অধ্যাদেশে একমত বিশেষ কমিটি: জয়নুল আবেদীন

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া বাকি প্রায় সবগুলোতেই একমতে পৌঁছেছে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি। বুধবার (২৫ মার্চ) কমিটির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “মোট ২০টি বিষয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন বলে আমরা মনে করেছি। এই বিষয়গুলো ছাড়া অন্যান্য অধ্যাদেশে আমরা ঐকমত্যে পৌঁছেছি।” […]
শাহ জালালের দরগাহ: সিলেটের আধ্যাত্মিক ইতিহাস ও ঐতিহ্য

সিলেট শহরের উত্তর প্রান্তে সবুজ টিলার ওপর নীরব-শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে উপমহাদেশের অন্যতম পবিত্র ও ঐতিহাসিক ধর্মীয় কেন্দ্র ‘হযরত শাহ জালাল (রহ.) এর দরগাহ’। শত শত বছর ধরে এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং সিলেট অঞ্চলের আধ্যাত্মিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। ইতিহাসের পাতা থেকে জানা যায়, ১৩০৩ খ্রিষ্টাব্দে ইয়েমেন থেকে ইসলাম […]
পুলিশের সংস্কার ও পাচার অর্থ ফেরতের সহযোগিতা আশ্বাস সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বৈঠক করেন। এতে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন, পুলিশ সংস্কার, আর্থিক খাতের সংস্কার ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা উন্নয়ন এবং সংসদীয় গণতন্ত্রের সুষ্ঠু চর্চা। তিনি অতীতের ফ্যাসিস্ট […]
১৮ বছর পর স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত

আজ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ১৮ বছর পর বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। সকালেই ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হয় এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, যা স্বাধীনতা দিবসকে আরও স্মরণীয় করে তুলেছে। ২০০৮ সালের পর প্রথমবার ২৬ মার্চের সরকারি অনুষ্ঠানে কুচকাওয়াজ সংযোজন করা হলো। এর আগে […]
চারজন শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

বিসিএস পুলিশ ক্যাডারের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)-কে সরকারি চাকরি থেকে অপসারণ করেছে সরকার। বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অপসারিত কর্মকর্তারা হলেন সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই […]
হাতিরঝিল–এলিফ্যান্ট রোড: ঢাকার বুকে হারিয়ে যাওয়া রাজকীয় হাতির ইতিহাস

ঢাকার আধুনিক নগরজীবনের ব্যস্ততা, উঁচু ভবন, ঝলমলে আলো আর যানজটের ভিড়ের মাঝেও কিছু নাম আজও বহন করে চলেছে অতীতের গভীর ইতিহাস। তেমনই দুটি নাম হাতিরঝিল এবং এলিফ্যান্ট রোড। আজ যেগুলো রাজধানীর অন্যতম ব্যস্ত ও আধুনিক এলাকা হিসেবে পরিচিত, একসময় সেগুলো ছিল হাতির রাজকীয় পদচারণায় মুখর এক ভিন্ন জগৎ। হাতিরঝিলের ইতিহাস ঘুরে দেখা যায় মুঘল ও […]
শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ সংরক্ষণ, ব্যবহার নিশ্চিতকরণ ও দৈনন্দিন খেলাধুলা কার্যক্রম বাস্তবায়নে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে এবং ছুটির দিনে সবার খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠানো হয়েছে। […]
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতায় পাঁচ নির্দেশনা মাউশির

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে পাঁচটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদ-উল-ফিতরের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই এ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে […]
লালমনিরহাটের এক কাতার মসজিদ: ইতিহাস, ঐতিহ্যের ৫০০ বছরের নীরব সাক্ষী

বাংলার মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য প্রাচীন মসজিদ ও স্থাপত্য নিদর্শন, যার অনেকগুলোই সময়ের স্রোতে হারিয়ে গেছে। কিন্তু কিছু স্থাপনা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। তেমনই এক বিস্ময়কর ও ব্যতিক্রমী নিদর্শন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের হাজীপাড়ায় অবস্থিত ‘এক কাতার মসজিদ’। ছোট আকারের এই মসজিদটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরং প্রায় পাঁচ শতাব্দী […]
ঢাবির তিন বিভাগে ৪৬ আসন শূন্য, আগ্রহী যোগ্য প্রার্থীদের থেকে আবেদন আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটের তিনটি বিভাগে ৪৬টি আসন শূন্য রয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে এসব বিষয়ে ভর্তির যোগ্যতা থাকা শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীদের আগামী ৩০ মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিটভুক্ত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং […]
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ইউজিসির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন […]
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার মাধ্যমে শহীদদের স্মরণ করেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে এসে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী […]
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর প্রায় পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে […]
পদ্মায় বাসডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন, পরিচয় শনাক্ত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি নদী থেকে তোলা হয়। এতে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে নদী থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি […]
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের […]
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো […]
স্বাধীনতা জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন: রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, স্বাধীনতা জাতি হিসেবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি […]