পদ্মায় বাসডুবি: ৮০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি, উদ্ধার অভিযান অব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি প্রায় ৮০ ফুট গভীরে তলিয়ে গেছে। বাসটির অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ধীরে ধীরে বাসটি নদীর তলদেশে নেমে গিয়ে গভীরে অবস্থান নিয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটি […]
বরিশালে একদিনে নারী-শিশুসহ ৬টি লাশ উদ্ধার

বরিশাল নগরীসহ জেলার তিনটি উপজেলায় পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন পানিতে ডুবে এবং তিন নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বরিশাল নগরীর কীর্তনখোলা নদী থেকে শিশির (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। তিনি গৌরনদী উপজেলার পূর্ব […]
দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস বিতরণের ঘোষণা শিক্ষা মন্ত্রীর

দেশের শিক্ষা খাতের আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই কর্মসূচির আওতায় ‘জুলাই বিপ্লবে’ শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণসহ সংশ্লিষ্টদের একগুচ্ছ নির্দেশনা দেন মন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় তিনি […]
রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নিয়োগ

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নতুন করে দুজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। এ পদ দুটিতে তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। […]
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে পথচারী আহত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন, অন্য একজন পিটুনিতে আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাজারের আফজাল রোডের মুখে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ আব্দুর রহিম (৫৫) শেখপুর গ্রামের শামছুল হকের […]
জাতীয় প্যারেড স্কয়ারে কাল কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট, অংশ নেবে তিন বাহিনীর সদস্যরা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে আগামীকাল ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। সরকারি কর্মসূচি অনুযায়ী, অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীরা নির্ধারিত গেট ২, ৩, ৪, ১০ ও ১১ দিয়ে প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার […]
সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২৬৪ জন কর্মকর্তা

দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পদোন্নতির অংশ হিসেবে সিনিয়র সহকারী সচিব পদে উন্নীত হয়েছেন ২৬৪ জন সহকারী সচিব। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের […]
ঢাকার যানজট কমাতে সরকারের ৭টি সিদ্ধান্ত: স্বল্প-দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। […]
মেজর জিয়ার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও নৃশংস অধ্যায়। ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে […]
আজ গণহত্যা দিবস: ভয়াল ২৫ মার্চের বিভীষিকাময় কালরাত্রি

আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ চালায়। বাঙালি জাতির ইতিহাসে এ দিনটি এক বিভীষিকাময় কালরাত্রি হিসেবে চিহ্নিত। সেদিন মধ্যরাতে ঢাকাসহ সারাদেশে ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানায় চালানো […]
মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাল্টা হামলায় উত্তেজনায় দিশেহারা ইসরায়েল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সামরিক সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইরানের পাল্টা হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। এর মধ্যেই যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ‘খুবই ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই বক্তব্যের এক দিন পরই পরিস্থিতি নতুন মোড় নেয়। মঙ্গলবার ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে […]
টুঙ্গিপাড়ায় প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আ. লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকা এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা এলাকার নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক গাজী আশিকুর রহমান বশার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি স্থানীয় গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, একটি প্রতারণা মামলায় […]
ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতায় পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তানের সেনা নেতৃত্ব। এ বিষয়ে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান অশিম মনির। এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রায় এক মাস ধরে চলা এই সংঘাত বন্ধে আলোচনার জন্য চলতি সপ্তাহেই ইসলামাবাদে বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে […]
ডিএমপির আদেশে ঢাকার ৪টি থানায় ওসি বদলি

রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে গুলশান বিভাগের বনানী থানার ওসি […]
গণহত্যা দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দেশের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এই শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দিনটির তাৎপর্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত ও নৃশংসতম দিন। এদিন পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে […]