চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ড্রাগন ফলের বাগান ধ্বংস

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক রাতেই ধ্বংস হয়ে গেল কৃষক মো. রিপন মুন্সির চার বছরের পরিশ্রমের স্বপ্ন। পেয়ারাতলা গোরস্থান মাঠে তার ড্রাগন ফলের বাগানের প্রায় ১৩০০টি গাছ গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেন, এতে তার অন্তত পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। রিপন মুন্সি জানান, প্রায় চার বছর ধরে কঠোর পরিশ্রমে তৈরি […]
চার দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন

ঈদ-পরবর্তী সময়ে সেতু মেরামত কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন চার দিন বন্ধ রাখা হবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, এতে কিছুটা দুর্ভোগের আশঙ্কা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সওজ ফেনীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রামপুর সেতুর মেরামত কাজ ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে। […]
আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনায় আজ (বৃহস্পতিবার) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দেশের […]
আত্মসমর্পণকারী ১২৭ জলদস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ, পুনর্বাসনে জোর র্যাবের

চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময়ে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র্যাব-৭। বুধবার (১৮ মার্চ) নগরের পতেঙ্গা এলাকায় এক মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যাব জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সময়ে মোট ১২৭ জন জলদস্যু তাদের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে সহায়তা প্রদান […]
ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার জন্য কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পাঁচ সদস্যবিশিষ্ট ‘কেন্দ্র কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত চিঠিতে আগামী ৫ এপ্রিলের মধ্যে গঠিত কমিটির কাগজপত্র বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) নিকট জমা দিতে বলা হয়েছে। বোর্ডের চিঠি অনুযায়ী, জেলা সদরের কেন্দ্রগুলোর জন্য জেলা প্রশাসক এবং উপজেলা ও […]
হিলি সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বাজার চেকপোস্ট-সিপি সড়কের একটি গুদামঘরের বারান্দায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি হিলি চেকপোস্ট এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করতেন উল্লেখ করে পুলিশ জানায়, নিহত ব্যক্তি […]
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঈদের দিন সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে […]
মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে ঈদযাত্রা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের মানুষ এখন বাড়ি ফিরতে শুরু করেছে। এতে যমুনা সেতু পশ্চিমপাড়ের মহাসড়কে যানবাহনের চাপ ক্রমাগত বাড়ছে। তবে চাপ বাড়লেও কোথাও যানজট না থাকায় স্বস্তিতে গন্তব্যে ফিরছেন ঈদযাত্রীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবুও মহাসড়কে […]
সান্তাহারে রেললাইন মেরামত শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ার পথে। লাইনচ্যুত ৯টি বগি সরিয়ে নেওয়ার পর রেললাইন মেরামতের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সোয়া ১১টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান […]