Ridge Bangla

আজ বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় আবার শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হয়। পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, আজকের অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। […]

বলপূর্বক শ্রম নিয়ে বাংলাদেশসহ ৬০ দেশ নিয়ে তদন্তে যুক্তরাষ্ট্র

কারখানায় পণ্য উৎপাদনে বলপূর্বক শ্রমের ব্যবহার বন্ধে বাংলাদেশসহ ৬০ দেশ যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ইউএসটিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১(বি) ধারা অনুযায়ী নতুন এ তদন্ত করা হবে। পণ্য উৎপাদনে বলপূর্বক শ্রমের ব্যবহার থাকলে […]

আসছে ককটেল টু, সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদের

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল টু’-এর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন। পারিশ্রমিকের দিক থেকে দেখা গেছে, দুই নায়িকার তুলনায় শাহিদ কাপুর অনেক বেশি পারিশ্রমিক পেয়েছেন। তিনি নিয়েছেন প্রায় ৩৫ কোটি রুপি (প্রায় ৪৯ কোটি টাকা)। […]

পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে কলকাতায় মোদির গুরুত্বপূর্ণ সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আগামী এপ্রিলের মাঝামাঝি এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ লক্ষ্য সামনে রেখে এ সপ্তাহেই নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারে ভারতীয় নির্বাচন কমিশন। এই নির্বাচনকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার কলকাতা সফরে যাচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য নির্বাচনী প্রচারণা। […]

ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের মন্তব্যে বিতর্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মধ্যেই বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, যুদ্ধে ইরানকে ‘কোনো ছাড় দেওয়া হবে না’। তাঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, “আমরা চাপ অব্যাহত রাখব, আঘাত হানব এবং […]

ডিএমপিতে ১০ জন কর্মকর্তার পদায়ন

রাজধানীর আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন করা হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক দুই আদেশে এসব পদায়নের নির্দেশনা জারি করা হয়। ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) এনায়েত কবীর […]

ঈদে বছিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রীচাপ কমাতে এ বছর বিকল্প ঘাট থেকেও লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত রাজধানীর বছিলা ব্রিজসংলগ্ন লঞ্চঘাট এবং […]

আগামী পাঁচদিন দেশজুড়ে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, ১৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদরা জানান, মার্চ […]

এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কঠোর সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’–এর সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ ইরাব সদস্য […]

সৌদিতে মার্কিন বিমানঘাঁটিতে হামলা, ক্ষতিগ্রস্ত ৫ রিফুয়েলিং উড়োজাহাজ

সৌদি আরবের একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানবাহিনীর পাঁচটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, হামলাটি হয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেজ এলাকায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় সেখানে অবস্থানরত মার্কিন বিমানবাহিনীর কয়েকটি রিফুয়েলিং বিমান আঘাতের মুখে পড়ে। […]