ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহ সময় দিল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার জন্য ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা বেধে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসি মনে করছে, নিকট ভবিষ্যতে তেহরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটার সম্ভাবনা খুবই কম। কারণ, ইরানে সরকার পতন ঘটাতে হলে হয় বড় ধরনের সরাসরি স্থল […]
ইরানের অনুমতির পর নিরাপদে অতিক্রম ভারতের দুই জাহাজ

ইরানের অনুমতি পাওয়ার পর হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে ভারতগামী দুটি এলপিজিবাহী জাহাজ। জাহাজ দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহন করছে। আজ শনিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজেশ কুমার সিনহা। তিনি বলেন, ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ আজ সকালে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজগুলোতে […]
চুয়াডাঙ্গায় স্বামী পরিত্যক্তা নারীকে হত্যা, ধর্ষণের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাবেদা খাতুন (৪৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার জুরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি তামাকক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধর্ষণের অভিযোগও উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাবেদা খাতুন উপজেলার দলিয়ারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত তুফান আলীর স্ত্রী। শুক্রবার সকাল […]
সাক্ষাৎকার ছেড়ে ট্রাম্পের ডাকে ছুটলেন অর্থমন্ত্রী

সরাসরি টেলিভিশন সম্প্রচারের সময় এমন ঘটনা খুব কমই দেখা যায়। সাক্ষাৎকারের মাঝপথে হঠাৎ জরুরি বার্তা পেয়ে অনুষ্ঠান ছেড়ে হোয়াইট হাউসে যেতে হয় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে। গত বৃহস্পতিবার স্কাই নিউজের সঙ্গে সাক্ষাৎকার চলাকালে তাকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অবিলম্বে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে দেখতে চাচ্ছেন। সাক্ষাৎকার চলাকালে হঠাৎ এক নারীকে বলতে শোনা […]
৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের স্থায়িত্বকাল ও কার্যসূচি নির্ধারণ করেছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ অধিবেশন চলবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে […]
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানীর পাশাপাশি পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরও সম্মানী প্রদানের কার্যক্রম শুরু […]
ছয় মাস পর মুক্তি পাচ্ছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক

ভারতের যোধপুর কারাগারে প্রায় ছয় মাস বন্দী থাকার পর মুক্তি পেতে চলেছেন লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশক সোনম ওয়াংচুক। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা আইনে আটক ওয়াংচুককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে লেহ থেকে এই গান্ধীবাদী শিক্ষাবিদ ও পরিবেশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। […]
৯৮তম অস্কার: সেরা ছবির লড়াইয়ে এগিয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ও ‘সিনার্স’

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৮তম আসর অনুষ্ঠিত হচ্ছে ১৫ মার্চ, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের নজর এখন এই অনুষ্ঠানের দিকে, যেখানে ঘোষণা করা হবে বছরের সেরা সিনেমা। এবার সেরা চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে ১০টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘One Battle After Another’ এবং রায়ান কুগলার […]
ঈদের আগেই ঘরমুখী মানুষ, ভোগান্তি এড়াতে তৎপর যাত্রীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি মাত্র কয়েক দিনের অপেক্ষা, আর ঘরমুখী মানুষ এবার আগেভাগে ঢাকা ছাড়তে শুরু করেছেন। রাজধানী ছাড়ার প্রধান কারণ, ঈদযাত্রার ভোগান্তি ও যানজট এড়ানো। শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল মোড়, কাঁচপুরের বাস কাউন্টার এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও […]
রাজশাহী বার সমিতির নির্বাচনে ২১ পদের ২০টিই পেল বিএনপি

রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০টিতেই বিএনপিপন্থী আইনজীবীরা জয় লাভ করেছেন। তারা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাসেম। সাধারণ সম্পাদক হয়েছেন পারভেজ তৌফিক জাহেদী। নির্বাচনটি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ধাপে অনুষ্ঠিত হয়। মোট ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন […]
পাহাড়ে অপরাধের অভয়ারণ্য জঙ্গল সলিমপুর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে বিশাল জায়গাজুড়ে অবস্থিত জঙ্গল সলিমপুর এলাকা। সরকারি খাসজমি হওয়ায় এলাকাটিতে কারাগার, আইটি পার্ক নির্মাণসহ ১১টি প্রকল্পের উদ্যোগ নিয়েছিল সরকার। তবে নির্মাণের সময় অতিক্রান্ত হয়ে গেলেও প্রকল্পগুলো বাস্তবায়িত হয়নি। বাস্তবায়িত না হওয়ার কারণ অনুসন্ধানে গিয়ে জানা যায়, নির্মাণের জন্য নির্ধারিত স্থানগুলোর জমি উদ্ধারে ব্যর্থতাই এসব প্রকল্প বাস্তবায়িত না হওয়ার কারণ। জানা […]
স্ত্রী বাড়ি না ফেরায় স্বামীর আত্মহত্যা

অভিমানে স্বামীর বাড়ি ছেড়েছিলেন স্ত্রী। সেই স্ত্রীকে শত বুঝিয়েও বাড়ি ফেরাতে পারেননি স্বামী ওমর ফারুক। অতঃপর অভিমানে বিষপান করে আত্মহত্যা করেন তিনি। ওমর ফারুকের বাড়ি নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাদ্দামপুর গ্রামে শ্বশুরবাড়িতে বিষপান করেন ওমর ফারুক। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। […]
ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত, নিহত ৪ সেনা

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত বিমানটি ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ ছিল। এতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারের জন্য তৎক্ষণিক অভিযান অব্যাহত রয়েছে। সেন্টকমের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্ত […]