নারী দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সমতার জন্য শিল্প’ প্রদর্শনী

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সমতার জন্য শিল্প’ শীর্ষক শিল্পকলা প্রদর্শনী আয়োজিত হয়। প্রদর্শনীর কিউরেটর বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সভাপতি অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং কো-কিউরেটর বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে। ‘সমতার জন্য শিল্প’ প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে এবং প্ল্যান […]
২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের

১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় নিহত শহীদদের স্মরণে আগামী ২৫শে মার্চ সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা বা কেপিআইভুক্ত এলাকা ছাড়া সারাদেশে এই কর্মসূচি পালিত হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত […]
ভালো ফলনেও ন্যায্যমূল্য মিলছে না, লোকসানে ঈশ্বরদীর পেঁয়াজ চাষিরা

ভালো ফলন হলেও ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় ভুগছেন ঈশ্বরদীর মুড়িকাটা পেঁয়াজ চাষিরা। চলতি মৌসুমে উপজেলায় ৮৫০ হেক্টর জমিতে আবাদ করে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৯৫০ মেট্রিক টন পেঁয়াজ। কিন্তু বাজারদর কম থাকায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে প্রতি মণ মুড়িকাটা পেঁয়াজ ৭০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের […]
দুপুরের মধ্যে তিনটি জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

দেশের তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও […]
সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরের লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এ অবস্থায় রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী […]
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ ও নিরবচ্ছিন্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ বিক্রি হবে আগামী ১৯ মার্চের যাত্রার টিকিট। রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা […]
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র মরণোত্তর পুরস্কারে ভূষিত খালেদা জিয়া

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ […]
মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়া চাইলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়াকোবাদ)। রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। ইফতারের আগে দোয়া অধিক কবুল হয়- এ কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী […]