পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘাত: ডুরান্ড লাইনে যুদ্ধের দামামা বেজে উঠছে কেন?

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বিস্ময় ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার নজিরবিহীন সীমান্ত সংঘাত। যদিও দুই দেশের মধ্যে এখনো সর্বাত্মক বা আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়নি, কিন্তু সীমান্তে ভারী গোলাবর্ষণ, বিমান হামলা, সীমান্তরক্ষীদের মধ্যে সরাসরি বন্দুকযুদ্ধ এবং প্রধান বাণিজ্যিক ক্রসিংগুলো বারবার বন্ধ করে দেওয়ার ঘটনা এক অঘোষিত যুদ্ধাবস্থারই ইঙ্গিত দেয়। […]
মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ: ইরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলা ও ইরানের পাল্টা জবাবের নেপথ্যে

গত বছরের জুন মাসেই ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। এই দুই দেশের মহারণে শেষ পর্যন্ত যুক্ত হয়েছিল ইসরায়েলের ‘সবচেয়ে বড় মিত্র’ মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি আসলে বেশ প্রত্যাশিত ছিল। মূলত মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক পরাশক্তির মাঝে দীর্ঘদিন ধরে শীতল যুদ্ধ চলে আসলেও গত জুন মাসের ‘বারো দিনের যুদ্ধ’ ছিল দুই দেশের সামরিক […]
ঈদে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মার্চ থেকে যাত্রীরা ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট অগ্রিমভাবে কিনতে পারবেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলি এলাকায় বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, এবারের ঈদে […]
আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ইরান–ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলতে। প্রবাসীদের নিজ নিজ বাসস্থান অথবা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ […]
মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার প্রথম দফাতেই নিহত হয়েছেন। রোববার দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত থাকে, কারণ দুই দেশ ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাতের লক্ষ্য নিয়েছে। এএফপি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার ভোরে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮৬ বছর […]
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যা দুই প্রান্তে যাত্রী ও যানবাহনের জন্য বিরাট দুর্ভোগ সৃষ্টি করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে কয়েকটি ফেরি নদী ও ঘাটে নোঙর করে অপেক্ষমাণ থাকছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক কমে […]
বগুড়া সিটি করপোরেশন গঠন চূড়ান্ত পর্যায়ে

বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বগুড়া সিটি করপোরেশন গঠন এখন দ্বারপ্রান্তে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে খুব […]
২০২৫ সালে হতাশা ও অভিমানে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা

সারা দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা তুলনামূলকভাবে বেড়েই চলেছে। ২০২৫ সালে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে মোট ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এদের প্রায় দুই-তৃতীয়াংশের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে, অর্থাৎ কিশোর-কিশোরীদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। দেশের […]
দামুড়হুদায় জমি নিয়ে বিরোধ, পিতা-পুত্রসহ আহত ৭ জন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে পিতা নুর ইসলাম (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান (৩৩)-সহ অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা-পুত্রের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি […]
নীল নদের তীরে সভ্যতার বিস্ময়: প্রাচীন মিশরের স্থাপত্য ও ইতিহাস

ইতিহাসের পৃষ্ঠায় চোখ রাখলে দেখা যায় বালির স্তরে স্তরে লেখা মানব সভ্যতার গল্প, আর নীল নদের শান্ত জলধারার মতো ধীরে ধীরে বয়ে যাওয়া সময়ের সাক্ষ্য। এই প্রাচীন জলধারা শুধু মিশরের ভূখণ্ড নয়, বরং রাজকীয় উত্থান-পতন, ফারাওদের শাসন ও প্রাচীন সভ্যতার বিস্তৃত চিত্র বহন করে। মিশরের স্থাপত্যশৈলী কেবল ইট-পাথরের কাঠামো নয়, বরং প্রাচীন প্রকৌশলবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ও […]
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতন

ফরিদপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্ত্রী ও এসএসসি পরীক্ষার্থী সন্তানকে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে সাহিদ শেখ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কেবল শারীরিক নির্যাতনই নয়, ক্ষুব্ধ ওই পিতা ছেলের শিক্ষাজীবন অনিশ্চিত করতে পুড়িয়ে দিয়েছেন তার মাধ্যমিক পরীক্ষার সব বই-খাতা। সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে […]
৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ভাতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করতে আবেদন আহ্বান করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা […]
চিলমারীতে বসন্তের রঙে রাঙলো শিমুলতলা, দর্শনার্থীর ভিড়

ফাগুনের হাওয়ায় চিলমারীর শিমুল গাছগুলো যেন রঙের মায়ায় লালজ্যোতি ছড়িয়ে দিয়েছে। থানাহাট ইউনিয়নের বালাবাড়ি মালেক মোড় থেকে সাদুল্লা পর্যন্ত মেঠোপথে সারি সারি শিমুল গাছ যেন বসন্তের আগমন ঘোষণা করছে। লাল ফুলে সাজানো গাছগুলো দেখতে এখন প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। স্থানীয়রা জানিয়েছেন, শিমুল গাছের এই ভীষণ রঙিন দৃশ্য এখন শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং পর্যটন ও […]
২০২৫ সালে রেকর্ড ১২৯ জন গণমাধ্যমকর্মী নিহত, দুই-তৃতীয়াংশের জন্য দায়ী ইসরায়েল

গণমাধ্যমের স্বাধীনতার ইতিহাসে গত ২০২৫ সাল ছিল রক্তক্ষয়ী ও বিষাদময় এক অধ্যায়। নিউ ইয়র্কভিত্তিক সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে) সম্প্রতি তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে দায়িত্ব পালনকালে রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সংস্থাটি ১৯৯২ সাল থেকে তথ্য সংগ্রহ শুরু করার পর এক […]
গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল ৬৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনাব সঞ্জয় কুমার দে। প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চারু ও কারুশিল্পীদের দীর্ঘদিনের সাংগঠনিক প্রয়াসের ধারাবাহিকতায় এ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশি […]
ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ১৪ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্তের দাবি

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত ১৪টি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কিছু দেশে যুক্তরাষ্ট্রের […]