Ridge Bangla

রাষ্ট্রপতি নির্বাচন কবে?

বাংলাদেশে নতুন সংসদ সদস্য, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকারের যাত্রা শুরু হলেও রাষ্ট্রপতি কে হবেন এবং কবে নির্বাচন হবে, তা নিয়ে তীব্র জল্পনা চলছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন। তবে দেশজুড়ে গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার পক্ষ থেকে তাঁর পদত্যাগের দাবি ওঠে। শুরু থেকেই বিএনপি এই […]

দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আজ বুধবার বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হবে। দিবাগত ভোর রাত থেকে সাহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সন্ধ্যা ৭টায় তাঁর এই ভাষণ প্রচারিত হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমকে বিটিভির সৌজন্যে ভাষণটি […]

খাগড়াছড়ি: পাহাড়, নদী ও সবুজের বুকে লুকানো প্রাকৃতিক স্বর্গ

বাংলাদেশের দক্ষিণ-পূর্বে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে অবস্থিত খাগড়াছড়ি জেলা প্রকৃতির এক অনন্য স্বর্গ। শহরের কোলাহল, ভিড় ও প্রযুক্তির দ্রুতগতির জীবন থেকে দূরে এই জেলা যেন এক শান্তির ঠিকানা। পাহাড়, নদী, ঝর্ণা, সবুজ বন এবং নীরবতা মিলিত হয়ে তৈরি করেছে এক মনোরম পরিবেশ, যা ভ্রমণপ্রেমীদের কাছে অবিস্মরণীয় দর্শনীয় স্থান। ভোরের আলো পাহাড়ের ঢেউয়ের ওপর নেমে আসে, আর […]

বাবা-মায়ের দেখানো পথ অনুসরণ করে দেশ পরিচালনা করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এ উপলক্ষে তারেক রহমানের পরিবারের রাজনীতিতে বিরল এক রেকর্ডও পূর্ণ হলো। বিশ্বে অল্প কিছু রাজনৈতিক পরিবার রয়েছে, যেখানে একাধিক প্রজন্ম […]

আজ চাঁদ দেখা কমিটির বৈঠক

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা নির্ধারণ করতে আজ বুধবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। বৈঠকের সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভায় রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। […]

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। শপথ গ্রহণ শেষে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি […]

২৩ বছর কারাভোগ করা ওমর বেঙ্গুইট কি পুলিশের ষড়যন্ত্রের শিকার?

দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থী জং-ওক শিন হত্যাকাণ্ডে দণ্ডিত ওমর বেঙ্গুইটের বিরুদ্ধে দেওয়া রায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান প্যানোরামার সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ গোপন রাখা হয়েছিল এবং একাধিক সাক্ষীকে চাপ দিয়ে বক্তব্য বদলাতে বাধ্য করা হয়। ২০০২ সালে ইংল্যান্ডের বোর্নমাউথ শহরে একটি নাইটক্লাব থেকে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে নিহত […]

সাতসকালে ঝাড়ু হাতে রাজধানীর সড়ক পরিষ্কারে জামায়াত আমির

রাজধানীর মনিপুর এলাকায় সাতসকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর এই কর্মসূচি পালন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন জামায়াত আমির। এ সময় তিনি নিজ হাতে সড়কের আবর্জনা […]

সচিবালয়ে আজ প্রথম কর্মদিবস শুরু করছেন নতুন প্রধানমন্ত্রী

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত […]

আজ প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আজ বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সাভার ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতীয় […]