নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার: বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরে গেলেও নতুন বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব কেবল সরকারের নয়; এটি আমার, আপনার এবং আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তিনি দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে দেওয়া ভাষণে […]
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য নিয়োগ পেলেন ড. আবদুল হাছিব

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর প্রথম উপাচার্য হিসেবে প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিবকে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল […]
রূপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি, লোপাট লাখ টাকার বেশি নগদ অর্থ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি স্কুলে রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে। অফিস কক্ষের তালা ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাইস্কুলে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে এক সহকারী শিক্ষক স্কুলে এসে অফিস কক্ষের দরজার তালা […]
নতুন মন্ত্রিসভা চূড়ান্তের পথে চমকের আভাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে দলটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, প্রচারিত এসব তালিকার অধিকাংশই অনুমাননির্ভর। প্রকৃতপক্ষে নতুন মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়তার […]
তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। গতকাল রোববার অনুষ্ঠিত এ ফোনালাপে জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি। নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. আল-খুলাইফি জানান, তিনি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ […]
নির্বাচন কেন্দ্রিক ৯৯৯-এ ৮ হাজার ৩৮০ কল, অভিযোগ ৩৭১৩টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ মোট ৮ হাজার ৩৮০টি কল এসেছে। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি কল ছিল বিভিন্ন অভিযোগসংক্রান্ত। রোববার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম। তিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯৯৯ একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। […]