Ridge Bangla

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান দেশবাসীর প্রতি নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান। তিনি বলেন, “জাতির জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সবাইকে […]

ঈদের মতো ভোট উৎসব চলছে: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান […]

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ জাতীয় সংসদ নির্বাচন: ইতিহাসে সর্বাধিক দল ও প্রতীকের নির্বাচনী লড়াই

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের মাঠে এবার অংশ নিয়েছে ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল ও নির্বাচনী প্রতীক। ভোটাররা ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা কলিসহ মোট ১১৯টি প্রতীকে তাদের ভোট দিতে পারবেন, যা দেশের নির্বাচনী ইতিহাসে অন্যতম সর্বাধিক। এর পাশাপাশি এবার সংবিধানে প্রস্তাবিত সংস্কারের ওপরও ‘হ্যাঁ’ বা ‘না’ […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশব্যাপী ভোটগ্রহণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত থাকায় ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ […]

তারেক রহমান গুলশানে, শফিকুর রহমান মিরপুরে ভোট দেবেন: রাজধানী ও জেলায় শীর্ষ নেতাদের ভোটকেন্দ্র নির্ধারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত রয়েছে। এদিন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় অবস্থিত […]