Ridge Bangla

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দিকে ঝুঁকছে আওয়ামী লীগের সমর্থকরা

আর মাত্র এক দিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ, কৌশল-চালাকি ও গণনার তৎপরতা। প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী ভোটারদের নিজের শিবিরে টানতে নানা ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। এ নির্বাচনে বিশেষ গুরুত্ব পেয়েছে মাঠে থাকা আওয়ামী লীগের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক। চব্বিশের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় […]

পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

পাবনার সাঁথিয়া উপজেলায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া ব্রিজের কাছে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় স্থানটি ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল, যা দৃষ্টিসীমা কমায় এই ভয়াবহ সংঘর্ষের প্রধান কারণ হিসেবে প্রাথমিকভাবে ধরা হচ্ছে। স্থানীয় মাধপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ঢাকাগামী […]

নাটকীয়তার অবসান, ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানের কঠোর অবস্থানের নাটকীয় অবসান ঘটেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে পাকিস্তান সরকার জাতীয় দলকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুমোদন দিয়েছে। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পূর্বনির্ধারিত সূচি মেনে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে এই মহারণ। রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসি, বিসিবি ও […]

এআই ব্যবহারে বাংলাদেশের সম্ভাবনা: সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ

একবিংশ শতাব্দীর প্রযুক্তিগত বিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর বিলাসী কোনো উদ্ভাবন নয়; এটি অর্থনীতি, প্রশাসন, স্বাস্থ্য, কৃষি ও নিরাপত্তার মতো খাতের মূল চালিকাশক্তিতে পরিণত হয়েছে। উন্নত বিশ্বের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্যও এআই হয়ে উঠেছে প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান হাতিয়ার। বাংলাদেশেও এআই নিয়ে আলোচনা, গবেষণা ও পরীক্ষামূলক ব্যবহার বাড়ছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই প্রযুক্তির […]

ভোটের ছুটিতে ঢাকা ছাড়ছেন মানুষ, মহাসড়কে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ও বিশেষ ছুটির কারণে রাজধানী ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। সোমবার ও মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঘরমুখো যাত্রীদের ঢল নেমে ঢাকার আশপাশের মহাসড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত মানুষ দাঁড়িয়ে বাসের অপেক্ষায় থাকেন। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ধীরগতিতে যান চলাচল […]

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: এক মাসে ২৫৯ মামলায় ৩২ লাখ টাকা জরিমানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে জমে উঠেছে ভোটের আমেজ। তবে এই নির্বাচনী উত্তাপের মধ্যেই প্রচার-প্রচারণা ও কার্যক্রমে আচরণবিধি মানার ক্ষেত্রে অনিয়মের চিত্রও সামনে আসছে। অনেক প্রার্থী ও তাদের সমর্থকের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে সক্রিয় হয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গত এক মাসে সারাদেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মোট ২৫৯টি মামলা দায়ের করা […]

টানা ৫ দিনের জন্য বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান […]

শেষ হলো নির্বাচনি প্রচারণা, অপেক্ষা ভোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে চলমান আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার-প্রচারণার পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করার নিয়ম থাকায় আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার মধ্য দিয়ে প্রচার কার্যক্রমের সমাপ্তি ঘটে। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের […]

বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তার পদত্যাগ

আসন্ন বোর্ড নির্বাচনের প্রস্তুতি হিসেবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা পদত্যাগ করেছেন। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে এই পদত্যাগ নেওয়া হয়েছে। ক্লাবের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন রাফা ইউস্তে। বার্সেলোনার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে লাপোর্তার পদত্যাগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য বোর্ড অব ডিরেক্টরস […]

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে ২০ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় বিএনপির নির্বাচনী সমাবেশের প্রস্তুতি চলাকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ২০ জন নেতা-কর্মী ও সমর্থক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনা এলাকার মানুষদের মধ্যে ভয় এবং আতঙ্কের সৃষ্টি করে। স্থানীয় সূত্রে […]