মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার রায় ঘোষণা ১৭ ফেব্রুয়ারি

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার একমাত্র আসামি আকবর হোসেন শিবলু শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, […]
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহারটি জাতির সামনে তুলে ধরা হবে। জামায়াত এবারের ইশতেহারের নাম দিয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ভবিষ্যৎ রূপরেখা, গণতন্ত্রের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা […]
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির করার বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ব্যবহৃত মোবাইল বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে। বাংলাদেশে মোবাইল ফোন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে। এই সিস্টেম কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতেই স্পেকট্রাম বিভাগ থেকে […]
নিকন চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি সিনেমা ‘আনসিন’

সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনসিন’ (UNSEEN)। উৎসবের এবারের মূল প্রতিপাদ্য ‘সৌন্দর্য’। নির্মাতা সাহিল তার চলচ্চিত্রে বাহ্যিক চাক্ষুষ সৌন্দর্যের বাইরে মানবিক আবেগ ও অদৃশ্য অনুভূতিকে গুরুত্ব দিয়েছেন। প্যারিসের পটভূমিতে ফরাসি ভাষায় নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন ফরাসি অভিনেতা জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে, এলিজাবেথ সেলেম এবং বাংলাদেশি অভিনেতা ইমতিয়াজ রনি। চলচ্চিত্রটির […]
বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, ৮ ফেব্রুয়ারি পাইলট চালুর প্রস্তুতি

দেশে প্রথমবারের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিমের কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে ভয়েস কল, ডাটা সেবা ও ইন্টারনেট ব্রাউজিংসহ প্রয়োজনীয় সব কারিগরি কার্যক্রম সফলভাবে কাজ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার […]
হরিণাকুন্ডুতে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৫০ নেতাকর্মী

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জামায়াতের ৫০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন ব্যক্তি বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী […]
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব জেলা-উপজেলায় মোতায়েন সশস্ত্র বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা পৌঁছে গেছেন বলে জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল আলী হাইদার সিদ্দিকী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) […]