Ridge Bangla

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এর আগে ডাকযোগে ভোটদানের সুযোগ পাচ্ছে কারাবন্দিরা। আজ থেকে শুরু হয়ে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। নির্বাচন কমিশন প্রথমবারের মতো কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। এ লক্ষ্যে ইসির নির্দেশনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। এর আগে, ৬ জানুয়ারি […]

রাজবাড়ীতে শুটারগানসহ আসামি আটক

দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামে এক আসামিকে রাজবাড়ী সদর থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শেষ রাত নাগাদ সদরের খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় র‍্যাব-১০ এর একটি দল। র‍্যাব জানিয়েছে, […]

বেকার ভাতা অপমানজনক, যুবকদের কর্মক্ষম করে গড়ে তুলবে জামায়াত: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বেকার ভাতা’ যুবকদের জন্য অপমানজনক। জামায়াত ক্ষমতায় এলে যুবসমাজকে ভাতা নির্ভর না করে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

এখন আরো খারাপ হওয়ার সময়, রণবীরের ভয়ঙ্কর হুমকি

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বছরের শুরু থেকেই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। বিশ্বব্যাপী বিপুল ব্যবসার পাশাপাশি ওটিটিতে মুক্তির পরেও সিনেমা হলে এর আয় অব্যাহত রয়েছে। মুক্তির ৫৯তম দিনেও ছবিটি প্রায় ১৩০০ কোটি টাকা আয় করেছে। এই দুর্দান্ত সাফল্যের কারণেই দর্শকরা অধীর আগ্রহে ‘ধুরন্ধর ২’-এর অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠিক ১২টা ১২ মিনিটে রণবীর সিং […]

মৌলভীবাজার সীমান্তে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করল বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত), ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক ও অবৈধ […]

বিএনপি কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, উন্নয়ন ও অসাম্প্রদায়িকতার প্রশ্নে দলটি বরাবরই আপোষহীন অবস্থানে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]

র‍্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। প্রয়োজনীয় অনুমোদন শেষে শিগগিরই নতুন নামে বাহিনীর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর […]

ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম আগের ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৩৫৬ টাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ নতুন মূল্য ঘোষণা করে। ঘোষিত দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। এলপিজির পাশাপাশি চলতি মাসের জন্য […]

জঙ্গি নাটকে সাতজনকে হত্যা, এবার বিচারের মুখোমুখি হারুনসহ ১০ শীর্ষ কর্মকর্তা

গাজীপুরের আলোচিত-সমালোচিত পাতারটেক জঙ্গি অভিযানের ঘটনায় প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা বিচারের আওতায় আসছেন। সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ মোট ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক […]

ঢাকায় ট্রান্সপোর্ট কর্মচারীকে কুপিয়ে ৯০ হাজার টাকা ছিনতাই

রাজধানীর শ্যামপুর খন্দকার রোডে ট্রান্সপোর্টের এক কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোডে শেখ কামাল স্কুলের সামনে ছিনতাইয়ের শিকার হন কিবরিয়া নামে এক […]

শবে-ই বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা সম্পূর্ণ নিষিদ্ধ

পবিত্র শবে-ই বরাত উপলক্ষে ঢাকা মহানগরীতে আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোসহ সব ধরনের বিস্ফোরক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শবে বরাতের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার […]