Ridge Bangla

৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা আবেদন শুরু

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের হজযাত্রীদের ভিসা আবেদন কার্যক্রম। এ প্রক্রিয়া চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২৯ জানুয়ারি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থায় নিবন্ধিত সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বর্তমানে সরকারি হাসপাতালে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, […]

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেওয়া হয়। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন গ্রহণ করে এ সিদ্ধান্ত দেন। আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী […]

স্নেইল ফিভার: যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দ্রুত ছড়াচ্ছে, বৈশ্বিক সতর্কতায় বিজ্ঞানীরা

মানুষের যৌনাঙ্গে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে সক্ষম এক ধরনের পরজীবী দ্রুত ছড়িয়ে পড়ছে- এমন সতর্কতা দিয়েছেন আন্তর্জাতিক বিজ্ঞানীরা। শামুকবাহিত এই পরজীবীর সংক্রমণে যে রোগটি হয়, সেটি ‘স্নেইল ফিভার’ নামে পরিচিত। বিশেষজ্ঞদের আশঙ্কা, সংক্রমণের গতি ও ধরনে সাম্প্রতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে এই রোগ নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে উঠতে পারে। গবেষণায় দেখা গেছে, স্নেইল ফিভার মানুষের […]

নির্বাচন ও গণভোট উপলক্ষে যান চলাচলে বিধি-নিষেধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে যান চলাচলে সাময়িক বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রোববার (১ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ফেব্রুয়ারি […]

ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার

বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, রোববার থেকে নতুন দাম কার্যকর […]

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

ইংরেজি ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারির আগমনের সঙ্গে সঙ্গে বাঙালির হৃদয়ে নতুন করে জেগে ওঠে ভাষা আন্দোলনের স্মৃতি। এই মাস কেবল একটি সময়পর্ব নয়, এটি বাঙালির আত্মপরিচয়, সংগ্রাম ও গৌরবের প্রতীক হয়ে আছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গের ইতিহাসকে ধারণ করেই প্রতিবছর ফিরে আসে ভাষার মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার […]

সবার আগে বাংলাদেশ – নির্বাচনি জনসভায় তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়; এই দেশ লাখো-কোটি মানুষের। দেশের প্রকৃত মালিক জনগণ- এই চেতনা থেকেই বিএনপি রাজনীতি করে। তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ। আমরা সবাই যদি সচেতন থাকি, তাহলে জনগণের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।” শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনি […]

স্ট্রাটেজিক হেজিং: যে কৌশলের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি

​একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ নাম। ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার কারণে বিশ্বশক্তিগুলোর মনোযোগ ভালোভাবেই আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই ব-দ্বীপ। তবে এই আকর্ষণের কেন্দ্রে থাকা যতটা আশীর্বাদের, ঠিক ততটাই চ্যালেঞ্জের। বিশেষ করে যখন বিশ্ব রাজনীতি যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের মতো বৃহৎ শক্তির প্রতিযোগিতায় বিভক্ত। এই জটিল সমীকরণে বাংলাদেশ যে নীতিটি […]

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমনের বিষয় নিশ্চিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় এবারের আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দ্বিগুণেরও বেশি। নির্বাচনকে ঘিরে […]

ভারতে কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রস্তাব

ভারতে কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাব উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোটসঙ্গী তেলুগু দেশম পার্টির (টিডিপি) এক সংসদ সদস্য এ বিষয়ে বিল উত্থাপনের উদ্যোগ নিয়েছেন। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে, বৃহৎ ব্যবহারকারী বাজার হিসেবে ভারতে এই প্রস্তাব নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। টিডিপির সংসদ সদস্য এলএসকে দেবারায়ালু বলেছেন, […]