সাদ্দামের প্যারোলে মুক্তি বিষয়ক গুজব উড়িয়ে দিল যশোর জেলা প্রশাসন

সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়েছে। এ বিষয়ে যশোর জেলা প্রশাসন (ডিসি) কার্যালয় স্পষ্ট করে জানিয়েছে, প্যারোলে মুক্তির কোনো আবেদনই করা হয়নি। রোববার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসকের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাগেরহাট কারাগার থেকে ১৫ ডিসেম্বর যশোর […]
ইতিহাসের মোড় পরিবর্তন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জিতে গেলে পৃথিবী কেমন হতো?

১৯৪৫ সালের মে মাস। বার্লিনের একটি ভূগর্ভস্থ বাঙ্কারে অ্যাডলফ হিটলারের আত্মহত্যার মধ্য দিয়ে ইউরোপে অবসান ঘটেছিল মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধের। মিত্রশক্তির বিজয়ে পৃথিবী ফিরে পেয়েছিল গণতন্ত্র ও স্বাধীনতার স্বাদ। কিন্তু ইতিহাসের চাকা যদি সামান্য ভিন্নভাবে ঘুরত? যদি স্ট্যালিনগ্রাদের যুদ্ধে নাৎসি বাহিনী জয়ী হতো, কিংবা নরম্যান্ডি অবতরণ ব্যর্থ হতো? উত্তরটা অত্যন্ত ভয়ঙ্কর। হিটলার […]
ক্রিকেট বিশ্বের অলিখিত সম্রাট: আইসিসিতে ভারতের একচ্ছত্র আধিপত্যের নেপথ্যে

একসময় ক্রিকেট ছিল কেবলই ‘জেন্টলম্যানস গেম’। সেসময়ে খেলাটির কেন্দ্রবিন্দু ছিল লর্ডস। কিন্তু গত তিন দশকে ক্রিকেটের ক্ষমতার ভরকেন্দ্র লর্ডস থেকে সরে এসেছে। নতুন করে থিতু হয়েছে আরব সাগরের তীরে, মুম্বাইয়ে। আধুনিক ক্রিকেটে একটি কথা প্রচলিত আছে, আইসিসি ক্রিকেট চালায় ঠিকই, কিন্তু আইসিসি চলে ভারতের ইশারায়। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় ভারতের এই প্রশ্নাতীত প্রভাবের নেপথ্যে রয়েছে […]
নৌবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ তিনজন আটক, উদ্ধার কোটি টাকার আইস

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সক্রিয় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় টেকনাফ, বরগুনা ও ভোলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ-কন্টিনজেন্ট। গত শনিবার (২৪ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কক্সবাজারের […]