বাস্তবসম্মত পরিকল্পনায় দেশ এগিয়ে নিতে চায় বিএনপি: তারেক রহমান

রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি পরিহার করে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি তরুণদের ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা প্রণয়ন করতে চায়। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান […]
টানা দুই মাস পর চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম

টানা দুই মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা। নির্বাচন কমিশন (ইসি) রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এই কার্যক্রম পুনরায় চালু করে। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, ভোটার তালিকা প্রণয়নসহ নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজ শেষ হওয়ায় এখন স্বাভাবিক কার্যক্রমে ফেরা সম্ভব হয়েছে। তিনি বলেন, “আমাদের ভোটার তালিকা […]
ফের বিয়ে করলেন ‘পাখি’ খ্যাত মধুমিতা

কলকাতা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রের মাধ্যমে দুই বাংলায় ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। এই চরিত্রটি বাংলা টিভি ধারাবাহিকের অন্যতম স্মরণীয় চরিত্র হয়ে ওঠে। মধুমিতা দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে শুক্রবার (২৪ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে আইনি ও সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়েতে দু’জনেই বাঙালি […]
হাসিনার ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়াকে দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছে। রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং আসন্ন নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় সরকার […]
ক্ষমতায় গেলে ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী এখানে একটি মেডিকেল কলেজ ও রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন করা হবে। তিনি বলেন, বিএনপি কেবল যুবসমাজকে স্বপ্ন দেখাতে নয়, তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চায়। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে […]
আদানি বিদ্যুৎ চুক্তিতে অতিরিক্ত ব্যয় দেশের অর্থনীতিতে বড় ঝুঁকি

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তির ফলে বাংলাদেশকে প্রতিবছর শত শত মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতি, শিল্পখাত ও রাজস্ব স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে- এমন মন্তব্য করেছে সরকারের জাতীয় পর্যালোচনা কমিটি (এনআরসি)। রোববার (২৫ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি […]
জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বিএনপি রাজনীতি করে এবং ভবিষ্যতেও করবে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের যেমন উন্নয়ন প্রত্যাশা রয়েছে, তেমনি বিএনপিরও জনগণের কাছে […]
ত্রয়োদশ সংসদ নির্বাচনে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। এ ছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশনসমূহের […]
চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ পলোগ্রাউন্ডে জনসমুদ্র

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ভোর থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে। রোববার (২৫ জানুয়ারি) সূর্য ওঠার আগেই বিভিন্ন উপজেলা ও নগরীর ওয়ার্ড থেকে দলবেঁধে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। অনেকে আবার শনিবার রাত থেকেই মাঠে অবস্থান নেন। দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির প্রধানের চট্টগ্রাম আগমন উপলক্ষে নেতাকর্মীদের […]
সৌদিতে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ১৮ হাজার ২০০ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫–২১ জানুয়ারি দেশজুড়ে বিশেষ চিরুনি অভিযানে তাদের আটক করা হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বড় অংশ আবাসন আইন, সীমান্ত নিরাপত্তা আইন ও শ্রম আইন লঙ্ঘন […]
মারা গেছেন সংগীতশিল্পী অভিজিৎ মজুমদার

খ্যাতিমান ওড়িয়া চলচ্চিত্রের সংগীত পরিচালক, সুরকার ও শিল্পী অভিজিৎ মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। হিট ওড়িয়া সিনেমার পরিচালক অভিজিৎ দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত সেপ্টেম্বরে তিনি আচমকা কোমায় চলে গেলে ভুবনেশ্বরের এমসে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে অবস্থা গুরুতর থাকলেও পরে কিছুটা উন্নতি […]
নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কালাপাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাপাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল ও সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস আবু হানিফ রিমনের অনুসারীদের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। […]
ঢাকায় প্রথমবারের মতো ডিএনসিসির উদ্যোগে ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ময়লা কুড়ানোর প্রতিযোগিতা ‘ডিএনসিসি স্পোগোমি গেম ২০২৬’। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এবং ‘ওয়ান ব্যাগ ট্রাশ’-এর সহযোগিতায় রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর উত্তরখানে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]
লালমনিরহাটে নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাসাইটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে প্রথমে […]
বিএনপি মানুষের কল্যাণে কাজ করেছে, ক্ষমতায় গেলে কঠোরভাবে দুর্নীতি দমন করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করে মানুষের কোনো উপকার হয় না। জনগণের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় গেছে, ততবারই সাধারণ মানুষের জন্য কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]
সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার চর শৈলাবাড়ি গ্রামে রোববার বিকেলে হাত ধোয়ার বেসিন ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন শিশু। নিহতরা হলেন ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) এবং সজিবের ছেলে সুমি (২)। আহত শিশু সানজিদা (৩) কে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। সদর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত […]
চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে- এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এক বছর আগে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই যুক্তরাষ্ট্র ও তার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী কানাডার সম্পর্ক টালমাটাল। বাণিজ্য বিরোধের পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় […]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে আগামী ৭ মে পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজিক, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স বিষয়ে মাস্টার্স […]
কোভিডই বদলে দিল সিদ্ধান্ত: যুক্তরাষ্ট্র ছেড়ে নিউজিল্যান্ডে কেন জেমস ক্যামেরন?

হলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা জেমস ক্যামেরন, যার হাতে তৈরি ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর মতো সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। তিনি গত কয়েক বছর ধরে নিজ দেশ যুক্তরাষ্ট্র ছেড়ে নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। অনেকের ধারণা ছিল, দেশটির প্রাকৃতিক সৌন্দর্যই হয়তো তাকে টেনে নিয়েছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সম্প্রতি ‘ইন ডেপথ উইথ গ্রাহাম বেসিঞ্জার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে […]
সীমান্তে অস্ত্র পাচার বাড়ছে, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পদার্থের চোরাচালান গত কয়েক মাসে আবারও বৃদ্ধি পেয়েছে, যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী, নির্বাচনি সহিংসতায় ব্যবহারের লক্ষ্যেই এসব মারণাস্ত্র আনা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে সীমান্তবর্তী ২৭ জেলায় ৭৮৭ জন লাইনম্যান বা অস্ত্র কারবারির তালিকা তৈরি […]