সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৯ জন

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উল্লাপাড়া উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপকার ঘটনার সত্যতা নিশ্চিত […]
বিগত ১৫ বছর ভোটের নামে প্রহসন চলেছে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর ধরে দেশে নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে জনগণের সরকার প্রতিষ্ঠা করা জরুরি। তিনি বলেন, দেশের প্রকৃত মালিক ২০ কোটি মানুষ। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে পারলেই দেশে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক ইনসাফের সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) […]
ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, জনগণই ঠিক করবে দেশের ভবিষ্যৎ: আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ঢল এখন রাস্তায়। ধানের শীষের জোয়ার শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে মানুষ এই মুহূর্তের অপেক্ষায় ছিল। দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, আর আজ জনগণ সেই ত্যাগের প্রতিদান দিচ্ছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকা থেকে শুরু হওয়া […]
উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে ১১টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, নীতি ও প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দুটি অধ্যাদেশের খসড়া আরও পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য […]
নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক দ্রব্য উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ‘সাইন ফ্ল্যাক্সি প্যাক’ নামের ওই কারখানাটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। এতে মেশিনারি, কাঁচামাল ও প্রস্তুত পণ্যসহ প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। বুধবার রাত পৌনে ২টার দিকে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন […]
মিরপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা–১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে মিরপুর–১০ এলাকার আদর্শ স্কুল মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই জনসভার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। ঢাকা–১৫ আসনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন […]
অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টে অনিয়ম ঠেকাতে বিশেষ পদক্ষেপ গ্রহণ, নতুন আইন পাস

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধাদি দেওয়ার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট সৃষ্টি করা হয়। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে নানা অনিয়ম লক্ষ্য করা গেছে। পরিচালনা পর্ষদ ইতোপূর্বে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আইন […]
৪ শতাংশ হারে মুনাফা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য ব্যাংক রেটে ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর […]
জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলায় আসামি ২২৯, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের অভিযানে উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় জঙ্গল সলিমপুর আলীনগর এলাকার ইয়াসিন বাহিনীর প্রধান মোহাম্মদ ইয়াসিন ও তাঁর সহযোগী নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০ জনকে […]
২০২৬ সালে দক্ষিণী সিনেমায় যাত্রা যাদের

দক্ষিণ ভারতীয় সিনেমায় বলিউড তারকাদের অংশগ্রহণ বাড়ছে। প্যান-ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে অভিনেতারা একাধিক ভাষার ছবিতে কাজ করে নিজেদের কাজের পরিসর বিস্তৃত করছেন। আগে এক ইন্ডাস্ট্রির তারকাদের অন্য ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখা না গেলেও বর্তমানে বিভিন্ন ভাষা ও আলাদা ইন্ডাস্ট্রিতে অভিনয়শিল্পীদের কাজের প্রবণতা স্পষ্টভাবে বেড়েছে। প্যান-ইন্ডিয়া ছবির সাফল্যের ইতিবাচক প্রভাবে বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক […]
দেড় দশক পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু জাপানে

১৫ বছর বন্ধ থাকার পর জাপান কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ২০১১ সালের ভূমিকম্প ও ফুকুশিমা বিপর্যয়ের পর বন্ধ থাকা কেন্দ্রটির কার্যক্রম টেপকো আবার শুরু করছে। নিগাতা প্রদেশে অবস্থিত এই কেন্দ্রে বুধবার সন্ধ্যায় রিঅ্যাক্টরের নিয়ন্ত্রণ রড সরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরুর প্রক্রিয়া সম্পন্ন হবে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা কেন্দ্রটি পুনরায় […]
আইসিসি আমাদের সঙ্গে সুবিচার করেনি: ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট দল কঠোর অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে এক বৈঠকে […]
মেঘনা নদীতে যৌথ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে চাঁদপুর সদর উপজেলায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। অভিযানে ছোট প্রজাতির মাছ ধ্বংসকারী ১১টি মশারি জাল ও দুটি বেহুন্দি জাল উদ্ধার করা হয়। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য […]
পার্বত্য চট্টগ্রামের কলেজগুলোর উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে: জাবি উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, পার্বত্য চট্টগ্রামের কলেজগুলোর উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সবগুলো কলেজের অধ্যক্ষের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়নে অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় […]
ভারতে না যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দীর্ঘ আলোচনা ও নাটকীয়তার পর সরকার ও ক্রিকেট বোর্ডের সম্মিলিত অবস্থান থেকেই এই সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, […]
দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সিলেটে তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।” বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। […]
রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশের আইন কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন–২০২৫’ পেশ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বঙ্গভবনে এ উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন কমিশনের একটি প্রতিনিধিদল। এ সময় বঙ্গভবন ও আইন কমিশনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বঙ্গভবনের এক মুখপাত্র জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান জিনাত আরার নেতৃত্বে প্রতিনিধি দলটি […]
মোহাম্মদপুরে সেনা অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৬

রাজধানীর মোহাম্মদপুরের সুনিবিড় হাউজিং ও জেনেভা ক্যাম্প এলাকায় পৃথক অভিযানে মাদক, ধারালো অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ও মোহাম্মদপুরের বছিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। রাত একটার দিকে শুরু হওয়া এ অভিযানে ছয়জনকে […]
উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার হয়েছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, বিগত ১৬ বছরে দেশের উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট করা হয়েছে এবং তা বিদেশে পাচার হয়েছে। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় এ কথা বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে মঞ্চে ওঠেন তারেক রহমান। এর আগে সকাল পৌনে ১১টার দিকে কোরআন […]
নির্বাচনী আচরণবিধি মানতে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি ইসির কঠোর আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রমে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলেছে, আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]