Ridge Bangla

চট্টগ্রামে মনোনয়নপ্রার্থীদের সমর্থন জোরদার করতে ব্যস্ত বিএনপি প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপির প্রার্থীরা এখন ঘর গোছাতে ব্যস্ত। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা মনোনয়নপ্রত্যাশী নেতাদের সমর্থন নিশ্চিত করতে মাঠে নেমেছেন এবং একই সঙ্গে মনোনয়নবঞ্চিত নেতাদের মান ভাঙার চেষ্টা অব্যাহত রেখেছেন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী সরোয়ার আলমগীর জানান, “দলীয় মনোনয়ন পাওয়ার পর ফটিকছড়ির সব শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছি। তারা […]

সম্মিলিত ইসলামি ব্যাংকের আমানত ফেরত পরিকল্পনার রূপরেখা জানালেন গভর্নর

ইসলামী শরিয়াহ মেনে চলার পাশাপাশি ব্যাংকের লোকসানের মধ্যে আমানত ফেরত পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পাঁচটি একীভূত ব্যাংকের তহবিল আমানতকারীদের কাছে ফেরত দেওয়ার বিষয়ে চলমান উদ্বেগের বিষয়ে আজ বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর স্পষ্ট করে বলেন, কেন্দ্রীয় ব্যাংক ইসলামী আর্থিক নীতিমালা মেনে চলার পাশাপাশি সাধারণ জনগণের […]

মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া আদালতে রোববার (১৮ জানুয়ারি) মামলাটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব। মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী […]

এআই সাইকোসিস: কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে অস্বাস্থ্যকর বন্ধুত্ব

একুশ শতকের প্রযুক্তির জয়যাত্রায় আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে মানুষের সবচেয়ে বড় বন্ধু আর কোনো রক্ত-মাংসের মানুষ নয়, বরং একগুচ্ছ অ্যালগরিদম। ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে চ্যাটবট- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে ইতোমধ্যে। কিন্তু এই সহজলভ্য বন্ধুত্বের আড়ালে দানা বাঁধছে এক নতুন মনস্তাত্ত্বিক জটিলতা, যাকে বিশেষজ্ঞরা ‘এআই […]

চান্দগাঁওয়ে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহতের নাম সালমা আক্তার (৩৮)। তিনি ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১৪ নম্বর রোডে নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা […]

হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন […]

তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে পালানো ব্যক্তি এখনও শনাক্ত হয়নি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহৃত বুলেটপ্রুফ চলন্ত গাড়িতে অজ্ঞাত দুই ব্যক্তি একটি খাম লাগিয়ে পালিয়ে গেছে। ঘটনা ঘটেছে গত বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার পর, গুলশান দলের কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে। চার দিন পেরিয়ে গেলেও অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত ১১টা ৪০ […]

স্পেনে দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে ২১ জন নিহত, আহত ৭০

স্পেনের দক্ষিণাঞ্চলের কর্দোবা শহরের কাছে দুটি হাই-স্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি, যাদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। এর আগে কয়েকটি গণমাধ্যমে মৃতের সংখ্যা ২৫ […]

আলফাডাঙ্গায় পুকুর থেকে ১২৫ কেজি ওজনের প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাচারের উদ্দেশ্যে পুকুরে লুকিয়ে রাখা প্রায় ১২৫ কেজি ওজনের একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনায় সাদ্দাম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামে অভিযান চালায় […]

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সব ইউনিট অচল, বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও সম্পূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার মধ্য দিয়ে তিনটি ইউনিটই অচল অবস্থায় পড়ে। এর আগে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি গত বছরের ১ নভেম্বর থেকে এবং ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন […]

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

আজ ১৯ জানুয়ারি, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অমর নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। তিনি শুধু একটি সময়ের রাজনীতির প্রতিনিধি ছিলেন না, বরং বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক সংস্কৃতির এক বিপ্লবী প্রতীক। সৈনিক থেকে রাষ্ট্রনায়ক, মুক্তিযোদ্ধা থেকে রাজনৈতিক দল প্রতিষ্ঠা- জিয়াউর রহমানের জীবন ও কর্ম একাধিক স্তরে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন। বগুড়ার বাগবাড়িতে ১৯৩৬ […]

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না তা পুনর্বিবেচনা করার সময় এসেছে। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে রাজনৈতিক দল এবং জনগণের আস্থা কমে গেছে। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন কমিশন […]