তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে […]
আগামী পাঁচ দিন তাপমাত্রা অপরিবর্তিত, পরে বাড়তে পারে শীত

‘মাঘের শীতে বাঘ কান্দে’ প্রবাদটি প্রচলিত থাকলেও এবারে মাঘ মাসের শুরুতে তার প্রভাব খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। এই শীতে মাঘের শুরুতেই সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে এই সময় পার হওয়ার পর ধীরে ধীরে তাপমাত্রা কমে শীতের তীব্রতা […]
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার প্রকাশ করা হতে পারে। এদিন বিকেল বা সন্ধ্যায় ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ। বুয়েটের বিশেষজ্ঞ টিম এ কাজ […]
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ, ইউরোপে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরুদ্ধে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনসহ একাধিক শহর এবং গ্রিনল্যান্ডের রাজধানী নুকেতে অনুষ্ঠিত এসব বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও পদক্ষেপের নিন্দা করা হয়। এই বিক্ষোভের মধ্যেই মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল কোপেনহেগেন সফর করে। প্রতিনিধি দলের প্রধান ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস ট্রাম্পের বক্তব্যকে […]
প্রধান উপদেষ্টাকে ফুলের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে […]