আগামীর নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের অগ্রযাত্রা: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে এগোবে। তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো গণতান্ত্রিক সরকার যেন পথভ্রষ্ট হতে না পারে, সে লক্ষ্যেই বিএনপি একটি কার্যকর ও জনগণের সংসদ গঠনে অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী […]
গণভোট নিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রচারণার নির্দেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট নিয়ে ভোটারদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে দেশের সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে দুই অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা দপ্তরগুলোকেও […]
১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন ও গণভোট হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো চাপ বা গুজবে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যানের […]
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী এক কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন। মাদারীপুর জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়িতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় রাস্তার যান চলাচল বন্ধ হয়ে বিশাল যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন […]
আসন্ন নির্বাচন ও গণভোটেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে এবং রাষ্ট্র পরিচালনার নতুন দিকনির্দেশনা স্পষ্ট হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ […]
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়ও একসঙ্গে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে […]
কাল বিয়ে করছেন জেফার-রাফসান

কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে আগামীকাল (বুধবার) বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এক বছর ধরে তাদের প্রেমের আলোচনা চললেও তারা প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি এবং নিজেদের শুধু ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকা এই জুটির সম্পর্ক এবার আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে। ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে আজ জেফার রহমান […]
প্রবাসী কল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ

প্রবাসী বাংলাদেশিদের জন্য শরীয়াহসম্মত অর্থায়নের নতুন সুযোগ তৈরি করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। অচিরেই ব্যাংকটি শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে ড. আসিফ নজরুল বলেন, প্রবাসী ভাইদের জন্য […]
তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

যুবসমাজের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে আঞ্চলিক পর্যায়ে উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দেন তিনি। রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী ‘দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা’ শীর্ষক আঞ্চলিক সম্মেলন (সার্চে-২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা […]
পাকিস্তানে বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বর-কনেসহ ৮ জনের মৃত্যু

ইসলামাবাদে বিয়ের আনন্দ মুহূর্তে ভয়াবহ ট্র্যাজেডি নেমে এসেছে। রোববার (১১ জানুয়ারি) ভোরে এক বাড়িতে বিয়ের রিসেপশনের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নবদম্পতিও রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিরা বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। ভোররাতে হঠাৎ বিস্ফোরণে বাড়ির একটি অংশ ধসে পড়ে এবং আশপাশের কয়েকটি বাড়িও […]
মমতাজের বাড়ি ও জমি ক্রোক

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার মহাখালীতে পাঁচ কাঠা জমিসহ পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জ সদর ও সিংগাইর এলাকায় একাধিক […]
কৌতুক অভিনেতা দিলদারের জন্মদিন আজ

কৌতুক অভিনেতা দিলদার ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং চলচ্চিত্র জগতে নিজের স্বতন্ত্র কৌতুক অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেন। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেন এমন হয়’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর স্বাভাবিক ও প্রাণবন্ত কৌতুক অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নেন। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুমি শুধু আমার’ চলচ্চিত্রে […]
সীমান্তে গোলাগুলিতে শিশু আহত: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে তলব করেছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করে ঘটনার বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে স্মরণ […]
ক্রস ম্যাচিং ছাড়াই রক্তদান, জন্মের ৪ দিনেই এতিম নবজাতক

ভোলায় অস্ত্রোপচারের পর ভুল রক্ত দেওয়ার ফলে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসায় অবহেলার অভিযোগে ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় দেশের বেসরকারি ক্লিনিকগুলোর চিকিৎসার মান ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা যায়, মৃত লামিয়া আক্তার (২২) ভোলা শহরের বাসিন্দা শরিফের স্ত্রী। গত বৃহস্পতিবার তিনি ভোলা শহরের বন্ধন হেলথ কেয়ার […]
পালিয়ে আসা ৫২ জন রোহিঙ্গা সদস্য কারাগারে

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্যকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় আটক একজন গুরুতর আহত থাকায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে টেকনাফ থানা পুলিশ আটক রোহিঙ্গাদের কক্সবাজার আদালতে হাজির করে। আদালত সূত্রে […]
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আট বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে সিআইডি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান। […]
যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইএসপিআরের তথ্যমতে, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র […]
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা আতঙ্ক […]
মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমাল সরকার

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে আমদানিকৃত মোবাইল ফোনে শুল্ক বড় পরিসরে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে আমদানিকৃত মোবাইল ফোনে বিদ্যমান শুল্ক প্রায় ৬০ শতাংশ হ্রাস পেল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় […]
জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন স্থগিতের দাবি জুলাই ঐক্যের

জাতীয় পার্টি ও ১৪ দলকে আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক শক্তি আখ্যা দিয়ে এসব দলের প্রার্থীদের মনোনয়ন স্থগিতের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটির নেতারা বলেছেন, যেসব দল ও ব্যক্তি নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায় না। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচিতে এসব […]