সাজাপ্রাপ্ত আরও ২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মানবিক বিবেচনায় ২৫ বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন। ক্ষমাপ্রাপ্ত সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদন ও মানবিক বিবেচনার প্রেক্ষিতে ইউএই প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নেন। এই […]
বিগ ব্যাশে রিশাদের হোবার্ট সবার আগে প্লে-অফে

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল হোবার্ট হারিকেন্স। প্রথম দল হিসেবে বিগ ব্যাশের এবারের আসরের প্লে-অফে উঠেছে রিশাদ হোসেনদের হোবার্ট হারিকেন্স। বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়ে গেলে ভাগ্যের চাকা হারিকেন্সের দিকে চলে যায়। ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলেই প্রথম দল হিসেবে এবারের আসরের প্লে-অফ নিশ্চিত করেছে রিশাদ হোসেনের দল। টুর্নামেন্টজুড়ে চোখে পড়ার মতো […]
দুই দিনে ১০৯ জন প্রার্থিতা ফিরে পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে দুই দিনে মোট ১০৯ প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, আপিল শুনানির দ্বিতীয় […]
শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল

ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) অনূর্ধ্ব-১৬ দলের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সমান গুরুত্ব দেওয়ার অংশ হিসেবেই এই দল নির্বাচন করা হয়েছে। নেইমারের উত্তরসূরিদের প্রস্তুত করার লক্ষ্যে আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষিত এই দল ইতোমধ্যে ফুটবল অনুরাগীদের দৃষ্টি কেড়েছে। ব্রাজিল অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের কোচ গুইলিয়ার্মে দাল্লা […]
হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, নির্দেশনা প্রকাশ

চলতি বছরের হজ কার্যক্রমের জন্য ফ্লাইট চালু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পাশাপাশি ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে। রোববার (১১ জানুয়ারি) মন্ত্রণালয় হজ এজেন্সি মালিক এবং তিনটি হজ পরিবহনকারী এয়ারলাইন্সকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে। চিঠিতে বলা […]
ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, ফেডারেল ভবন সংস্কারসংক্রান্ত বিষয়ে সিনেট কমিটিকে দেওয়া সাক্ষ্যের জেরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) ফেডারেল রিজার্ভকে সমন জারি করেছে এবং সম্ভাব্য ফৌজদারি অভিযোগের হুমকি দিয়েছে। এই প্রক্রিয়া নিয়ে তিনি নিজের অবাক হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। পাওয়েলের দাবি, সুদের […]
সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২৬ জন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে নারীসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন। রোববার সকালে ফকির ও সরকার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপ, দেশীয় অস্ত্রের ব্যবহার এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শনিবার রাতে গ্রামের […]
বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাগেরহাট সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন ও যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুনর রহমানসহ মোট ১২ জন তাদের পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে আরও রয়েছেন এনসিপির বাগেরহাট সদর উপজেলার সদস্য আশিকুর […]
২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জনের প্রাণহানি

২০২৫ সালে দেশব্যাপী সড়ক দুর্ঘটনার বার্ষিক চিত্র প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। বিগত বছরে মোট ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৩৫৯ জন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৪৭৬ জন। রোড সেফটি ফাউন্ডেশনের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা গেছে, নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু। মোট […]
বিটিসিএলের নতুন ইন্টারনেট প্যাকেজ, একই দামে মিলবে তিন গুণ গতি

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) গ্রাহকদের জন্য নতুন ও উন্নত ইন্টারনেট প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে। নতুন এই উদ্যোগে বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজের গতি সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে, তবে মাসিক চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। বিটিসিএল কর্তৃপক্ষ বলছে, এর মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা পাবেন। বিটিসিএলের কর্মকর্তারা জানান, নতুন গতির প্যাকেজগুলো […]
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১১ জানুয়ারি) ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার […]
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘরের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাইচমালদা এলাকায় শাহ আলমের বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ করে শাহ আলমের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই […]
আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৭ জনের প্রার্থিতা বহাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে ৭০ জন প্রার্থীর শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানি শেষে ৫৭ জনের আপিল মঞ্জুর হওয়ায় তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ইসি সূত্রে এ তথ্য জানানো হয়। ইসির তথ্যমতে, বিভিন্ন কারণে সাতজন প্রার্থীর আপিল […]
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি

বাংলাদেশে মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ে বিষয়ে হাইকোর্ট রায় দিয়েছেন যে, দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর পূর্বানুমতি বাধ্যতামূলক নয়। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ ২০২৫ সালের ২০ আগস্ট এ রায় দেন এবং সম্প্রতি এর ২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়, মুসলিম পারিবারিক আইনে দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার এখতিয়ার স্ত্রীর নয়, […]
জামায়াত আমিরের সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (১১ জানুয়ারি) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংশ্লিষ্ট সূত্রে […]
রূপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অজ্ঞাত বন্দুকধারীদের ছোড়া গুলিতে খুলনার রূপসায় এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহত যুবক আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। গত শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে রূপসা থানার বাগমারা এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় বিকুলকে লক্ষ্য করে […]
তাপমাত্রা আরও কমার শঙ্কা, বাড়বে শীতের অনুভূতি

শীতের তীব্রতা আপাতত কিছুটা কম মনে হলেও দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছে। এর সঙ্গে অব্যাহত রয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার দাপট। এমন পরিস্থিতিতে নতুন করে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ […]
শুনানি শেষে মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা

শুনানি শেষে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন মান্নার পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। প্রার্থিতা বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, শুরু থেকেই তিনি বিশ্বাস করতেন […]
৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, আবেদন যেভাবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে। আগামী ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত শর্ত পূরণ করা নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর […]
পরীক্ষার ফল প্রকাশ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। যদিও ফল প্রক্রিয়ায় বুয়েটের সংশ্লিষ্ট কাজ ও তাদের চলমান ভর্তি পরীক্ষার কারণে সামান্য সময় বেশি লাগতে পারে, তবু কর্তৃপক্ষের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা। উল্লেখ্য, ২০২৪ সালেও […]