Ridge Bangla

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে মনির খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এই কমিটিতে দেশের প্রখ্যাত সংগীতশিল্পী মনির খানকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য […]

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য যুক্তরাষ্ট্রের চালানো নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। নাম প্রকাশ না করার শর্তে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণহানির সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে। অভিযানের সময় রাজধানী […]

অপারেশন ডেভিল হান্ট (ফেজ ২): রাজধানীর ৫ থানায় ৯৮ জন গ্রেপ্তার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২–এর অংশ হিসেবে রাজধানী ঢাকার পাঁচটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, পরোয়ানা ও অন্যান্য অভিযোগ রয়েছে। গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে। […]

ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন: ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ডেম এমিলি থর্নবেরি। তিনি বলেছেন, এই পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং যুক্তরাজ্যের উচিত বিষয়টি স্পষ্টভাবে জানানো। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। এ ঘটনার আইনি ভিত্তি নিয়ে […]

অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, ছত্রভঙ্গ মোবাইল ফোন ব্যবসায়ীরা

কয়েক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা মোবাইল ফোন ব্যবসায়ীদের ওপর পুলিশ লাঠিপেটা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, রায়টকার ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর একপর্যায়ে ব্যবসায়ীরা সড়ক ছেড়ে দিলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি […]

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস

রাজধানী ঢাকায় আজ রেকর্ড হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে দিয়েছে যে, আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, যা শীতের অনুভূতি বৃদ্ধি করতে পারে। আজ রোববার (৪ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের তিন স্থানে- নওগাঁর বদলগাছী, পাবনা ও […]

মৌলভীবাজারে শৈত্যপ্রবাহ, একদিনে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি

মৌলভীবাজার জেলায় হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে, ফলে শীতের তীব্রতা বেড়েছে এবং জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার এখানে […]

ঢাবির হলে ভারতের খেলা সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদ ভারতের মাটিতে আয়োজিত সকল ক্রিকেট ম্যাচের সম্প্রচার ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। হল সংসদের পক্ষ থেকে শনিবার (৩ জানুয়ারি) জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। হল […]

খালেদা জিয়া বলেছিলেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খাবে’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিছু মানবিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করেছেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ। ১৯৯৩–৯৪ সালের কথা, যখন তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে সেনানিবাসের শহীদ মঈনুল রোডের সরকারি বাসভবনে সংগীত পরিবেশনের জন্য আমন্ত্রিত হয়েছিল ব্যান্ড মাইলস। হামিন আহমেদ সেদিনের কথা লিখে জানিয়েছেন, প্রথমবারের মতো সরাসরি খালেদা জিয়াকে দেখেই মুগ্ধ হয়ে যান তিনি। তাঁর […]

শৈলকূপায় সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২ জন

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ বাজার অতিক্রম করে বড়দাহ পুরাতন ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত […]

মাদকবিরোধী অভিযানে আশুলিয়ায় গ্রেপ্তার ১৪

ঢাকার আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে প্রশাসন। আটক ব্যক্তিদের মধ্যে মাদকসেবীর পাশাপাশি কারবারিও রয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাদক সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওই […]

আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত

বলিউডের খলনায়ক চরিত্রে স্মরণীয় অভিনেতা আশিস বিদ্যার্থী সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রী রূপালী বিদ্যার্থীসহ আহত হয়েছেন। গুয়াহাটির জু রোডে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল ছিল গীতানগর এলাকার ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ রেস্টুরেন্টের সামনে। একটি দাওয়াত থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁদের ধাক্কা দেয়। ধাক্কায় উভয়েই ভারসাম্য হারিয়ে রাস্তায় […]

মার্কিন বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে কারাকাস […]

ঢাকার ১৫ আসনে মনোনয়ন বাছাই শেষ, বৈধ প্রার্থী ১৩১ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ১৫টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এসব আসনে মোট ১৯৪টি মনোনয়নপত্র জমা পড়েছিল। শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানানো হয়। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের […]

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম–বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুয়াশার ঘনত্ব […]

অনুশোচনা থেকে আত্মশুদ্ধি: বাবরি মসজিদ ভাঙা দুই বন্ধুর ইসলাম গ্রহণের নেপথ্য কাহিনী

​৬ ডিসেম্বর, ১৯৯২। অযোধ্যার আকাশ তখন ধুলো আর স্লোগানে ভারী। কয়েক হাজার করসেবকের সাথে সেদিন ইতিহাসের এক বিতর্কিত অধ্যায় রচনায় মত্ত ছিলেন দুই যুবক- বলবীর সিং এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু যোগিন্দর সিং। তারা কেবল ভিড়ের অংশ ছিলেন না। বলবীর সিং ছিলেন সেই ব্যক্তি, যিনি প্রথম বাবরি মসজিদের গম্বুজে কুড়াল চালিয়েছিলেন। কিন্তু ভাগ্যের এক বিচিত্র পরিহাসে, […]