Ridge Bangla

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) […]

নাটোরে এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা

নাটোর জেলা এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি জেলায় অনির্দিষ্টকালের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নাটোর জেলা এলপিজি সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদ রনি জানান, সরকার নির্ধারিত খুচরা মূল্যে এখন ব্যবসা পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। […]

সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, […]

নির্বাচনে পুলিশ থাকবে নিরপেক্ষ ও পেশাদার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘নির্বাচনি দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ […]

নির্বাচন সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে। রোববার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় এ তথ্য জানান নির্বাচন কমিশনের প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র দ্রুত জারি করা হবে এবং আশা করা হচ্ছে, আজকের মধ্যেই তা প্রকাশ পাবে। পরিপত্র জারি […]

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের এক উজ্জ্বল নক্ষত্র ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব আবদুল লতিফ বাচ্চু ইন্তেকাল করেছেন। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আবদুল লতিফ বাচ্চু চলচ্চিত্র শিল্পের এক আলোকবর্তিকা হিসেবে দীর্ঘদিন ধরে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন […]

তিন মাসের জন্য স্থগিত এনইআইআর পদ্ধতি: ডিসি মাসুদ

দেশে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের গুরুত্বপূর্ণ ব্যবস্থা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী তিন মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। ডিসি মাসুদ আলম বলেন, বর্তমান পরিস্থিতি ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়ার […]

হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার

বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খালসংলগ্ন সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে সফলভাবে উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (৪ জানুয়ারি) সকালে বিশেষজ্ঞ দল অভিযান চালিয়ে বাঘটিকে ফাঁদমুক্ত করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৌদ্ধমারী ও জয়মনি এলাকার মধ্যবর্তী শরকির খালপাড়সংলগ্ন […]

ভেনেজুয়েলার ভবিষ্যৎ কী হবে জানালেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তারের ঘটনায় প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে হাজির হয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শনিবার সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই অভিযানের পটভূমি ও ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। হেগসেথ এই অভিযানকে ‘ইতিহাসের সবচেয়ে পরিশীলিত ও সফল ঝটিকা অভিযান’ হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড […]

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, দ্রুত সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে ইসির নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশের ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকার তথ্য পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে কমিশন। রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো ইসির এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে বলা […]

তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তি আটক

রাজধানীর গুলশান এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের কাছে সন্দেহজনক আচরণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। রোববার (৪ জানুয়ারি) সকালে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে তারেক রহমানের বাসার সামনে থেকে আটক করা হয়। একই দিন বেলা সোয়া ১১টার দিকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে একই […]

ভেনেজুয়েলা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ভেনেজুয়েলায় সাম্প্রতিক হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, সোমবার (৫ জানুয়ারি) ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হবে। কলম্বিয়ার অনুরোধে ডাকা বৈঠকের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া ও চীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও […]

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র চট্টগ্রাম পোর্ট শাখা থেকে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। দুদক জানায়, ২০১৮ সালের আগস্ট […]

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলোচনায় দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রোববার (৪ জানুয়ারি) এই টেলিফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও […]

২০২৬ সালে নজর কাড়বে যেসব সিনেমা

ঢালিউডে গত বছর হিট সিনেমার সংখ্যা বাড়লেও সামগ্রিকভাবে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা কমেছে। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক লক্ষ্য করা গিয়েছিল। নতুন বছর ২০২৬-এও ঈদকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। শুধু ঈদ নয়, বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমা মুক্তির পরিকল্পনা রয়েছে এই বছর। ২০২৬ সালে আলোচনার শীর্ষে থাকতে পারে এমন কয়েকটি সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ […]

ভারতে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করবে না বাংলাদেশ জাতীয় দল: আসিফ নজরুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, এবারের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে অংশগ্রহণ করবে না। বিসিবি জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির এই ঘোষণার সঙ্গে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। খেলোয়াড়রা এই বিশ্বকাপ থেকে সরাসরি উপকৃত হতে পারছেন না, তবে জাতীয় ও ধর্মীয় মর্যাদা রক্ষার […]

মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্রপথে ২৭৩ জনসহ ১০ দালাল আটক

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা কালে ২৭৩ জন যাত্রীসহ মানবপাচারের সঙ্গে জড়িত একটি দালাল চক্রের ১০ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন্স দ্বীপের প্রায় ৩০ […]

আইপিএল থেকে বাদ মোস্তাফিজ, বাফুফে সভাপতির হতাশা

আইপিএলের ১৯তম আসরের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। তবে রাজনৈতিক চাপ ও ভারতের উগ্রপন্থীদের হুমকির কারণে তাকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। নিন্দা, হতাশা ও প্রতিবাদের ঝড় চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে […]

গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মৎস্য সম্পদ সংরক্ষণে যৌথ বাহিনীর অভিযানে প্রায় এক কোটি ৪৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। শনিবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর অংশ নেয়। রোববার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত […]

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারত ভেন্যু থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের দাবির মধ্যেই স্কোয়াড ঘোষণা করা হলো। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিকের। সুযোগ হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনেরও। তবে মোহাম্মদ সাইফউদ্দিন দলে রাখা হয়েছে। নির্বাচকরা বিপিএলের […]