Ridge Bangla

সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। রোববার তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন। আইন মন্ত্রণালয় সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতা পূরণ করতেই তিনি দায়িত্ব থেকে সরে […]

প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান তারেক রহমানের

গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমিতে ফিরে আসার দিনটি তার জীবনের জন্য অবিস্মরণীয় […]

গুলশানের ঠিকানায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করলেন তারেক রহমান ও জাইমা রহমান

রাজধানীর গুলশানের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসি সূত্র জানায়, গুলশান এলাকার একটি আবাসিক ভবনের ঠিকানা ব্যবহার করে তাঁরা দুজন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। ভোটার নিবন্ধন ফরমে তাঁদের স্থায়ী ঠিকানা […]

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি: এনসিপির আহ্বায়কের কাছে ৩০ নেতার চিঠি

বাংলাদেশ জামায়াত ইসলামী ও আট দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোট ও আসন সমঝোতা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০ জন নেতা দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত চিঠি দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) চিঠিটি তাঁর হাতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন। চিঠিতে নেতারা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের […]

জামায়াত–এনসিপি নির্বাচনি সমঝোতা চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জুলাই যোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে রাজনৈতিক সমঝোতা চূড়ান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন সমন্বয়, নির্বাচনি কৌশল ও যৌথ কর্মসূচি নিয়ে দুই পক্ষ মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। শীর্ষ নেতাদের উপস্থিতিতে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সূত্র মতে, বেশ কিছুদিন ধরে […]

শীতকালে স্ট্রোকের ঝুঁকি প্রতিরোধের উপায়

শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। চিকিৎসা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে স্ট্রোকজনিত অসুস্থতা ও মৃত্যুর হার অনেক বেশি দেখা যায়। বিশেষ করে উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই মৌসুমটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পার করার পরামর্শ দেওয়া হয়। শীতকালে স্ট্রোকের […]

শরীর যেমনই হোক, তাকে সম্মান করুন: কিয়ারা আদভানি

বলিউডের দ্যুতি ছড়ানোয়া তারকা কিয়ারা আদভানি তাঁর ঝলমলে উপস্থিতি ও স্টাইলিশ লুকের জন্য সর্বদাই আলোচিত। কিন্তু সম্প্রতি তিনি একটি ভিন্ন ধরনের আলোচনায় সামনে এসেছেন একটি গভীর সংবেদনশীল ও শক্তিশালী বার্তা দিয়ে, যা প্রতিটি মায়ের হৃদয় ছুঁয়ে গেছে। মাতৃত্বের পর নারীর শরীরে আসা স্বাভাবিক পরিবর্তন নিয়ে সমাজে যে নেতিবাচক ধারণা বা ‘বডি শেমিং’-এর সংস্কৃতি চালু আছে, […]

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তিনি দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। পদত্যাগের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তাসনিম জারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর […]

সমালোচনার মুখে মিয়ানমারের নির্বাচন, ‘শাম ভোট’ বলছে বিরোধীরা

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। গণঅভ্যুত্থানের পর রোববার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো এই নির্বাচন ঘিরে বিতর্কেরও শেষ নেই। এই ভোটকে শুরু থেকেই ‘শাম নির্বাচন’ বলে আখ্যা দিচ্ছে বিরোধী দল ও আন্তর্জাতিক মহল। নির্বাচনের আগেই দেশটির সবচেয়ে জনপ্রিয় দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ভেঙে দেওয়া হয়েছে। এই দলের নেত্রী অং সান সু […]

২ লাখ ৯৩ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠাল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। গত আট দিনে মোট ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইসি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত […]

ঘন কুয়াশায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে আহত ১০ জন

ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং খবর পেয়ে […]

রাজশাহীকে হারিয়ে বিপিএলে ঢাকার শুভসূচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উদ্বোধনী জয়ে আত্মবিশ্বাসী রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি। শনিবার (২৭ ডিসেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩২ রান। ঢাকার […]

দেশজুড়ে শীত ও কুয়াশার প্রভাব, তাপমাত্রা আরও কমার শঙ্কা

ঢাকাসহ সারাদেশে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। ঘন কুয়াশা ও শীতল আবহাওয়ার প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ […]

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত তাঁদের সমাধিস্থলে উপস্থিত হন। এর আগে বেলা পৌনে ১১টায় গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা […]

মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যু

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনন্দঘন পরিবেশে হঠাৎ করেই নেমে এসেছে শোকের ছায়া। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ও বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকির মাঠে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ঢাকার খেলোয়াড়দের নিয়ে ওয়ার্মআপ করাচ্ছিলেন তিনি। […]

সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন সম্পন্ন করার পর সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে এনআইডি ডিজি বলেন, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য […]

যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় আলোচনায় বসবেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করবেন, যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা চলবে। জেলেনস্কি জানান, তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনার ওপর গুরুত্ব দিতে চান, পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার জন্য পৃথক প্রস্তাবগুলোও আলোচনায় থাকবে। এ বিষয়ে একজন জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা বলেছেন, এই পরিকল্পনা ‘রাশিয়া যে […]

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার মধ্যে শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী সুন্দরবন-১৬ নামের লঞ্চটি কুয়াশার কারণে নদীতে আটকে থাকা এমবি কাসফা শাহানা নামের বাল্কহেডকে সজোরে ধাক্কা দেয়। এতে […]

অস্ত্রসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার সর্দারসহ ৭ আন্তঃজেলা ডাকাত

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের এক দুর্ধর্ষ চক্রকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারসংলগ্ন লক্ষ্মীপুর গ্রামে এক ঝটিকা অভিযানে চক্রের সর্দারসহ ৭ জনকে আটক করা হয়। অভিযানে ডাকাতদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মহাসড়কের পাশে ১৪-১৫ জনের […]

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়েছে। অনেক পেজ ও আইডি থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছে। তবে এসব তথ্য সত্য নয় বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে পরীক্ষা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) থেকে প্রবেশপত্র ডাউনলোডও শুরু […]