Ridge Bangla

বায়ুদূষণে শীর্ষে লাহোর, অস্বাস্থ্যকর দূষণে ঢাকার অবস্থান তৃতীয়

চলমান শৈত্যপ্রবাহে বাতাসের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় রাজধানী ঢাকায় বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার প্রভাবে বাতাসে ক্ষতিকর কণার ঘনত্ব বেড়ে যাওয়ায় শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্বের দূষিত শহরের তালিকায় জায়গা করে নিয়েছে এই মেগাসিটি। আন্তর্জাতিক মানদণ্ডে বর্তমান পরিস্থিতিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল […]

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস: শীত-কুয়াশা বাড়তে পারে

দেশে শীতের প্রকোপ বেড়ে চলেছে। ক্ষণে ক্ষণে বইছে হিমেল বাতাস, রাতের তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এতে দুর্ভোগে পড়েছেন শহর-গ্রামের সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে বাড়তে পারে কুয়াশার ঘনত্ব এবং শীতের তীব্রতা। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ […]

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ জন

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতরা জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের যাত্রী ছিলেন। তবে সংঘর্ষের পরপরই লঞ্চ দুটি দ্রুত ঘটনাস্থল […]

নাইজেরিয়ায় আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্টদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নাইজারের সীমান্তঘেঁষা সোকোটো রাজ্যে আইএস পরিচালিত একাধিক ক্যাম্পে এই হামলা হয়। প্রাথমিক মূল্যায়নে ওই সংগঠনের একাধিক সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বড়দিনের দিনে চালানো এই হামলা ছিল মারাত্মক। ট্রাম্প […]

ঢাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন, বেড়েছে শীতের তীব্রতা

রাজধানী ঢাকায় ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর থেকেই কুয়াশায় ঢেকে থাকে পুরো শহর। সকাল পৌনে ৯টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় জনজীবনে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, যা কিছু সময়ের মধ্যে কমে ১৩ […]

নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

দীর্ঘদিনের অনিশ্চয়তা ও নতুন বেতনকাঠামো (নবম পে স্কেল) সংক্রান্ত দাবিতে সরকারি কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি কর্মচারী সংগঠনগুলো জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হতে পারে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক এক থেকে দুই ঘণ্টার কর্মবিরতি। নির্দিষ্ট কর্মসূচি ও তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এর […]

দেড় ঘণ্টার চেষ্টায় খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত […]

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি কার্যক্রমের সূচনা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনি কার্যক্রমের সূচনা করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই কর্মসূচি পালিত হয়। গত বুধবার (২৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এই […]