কেরানীগঞ্জে বিস্ফোরণে মাদরাসা ভবন ধ্বংস, আহত ৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদরাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণে চার ব্যক্তি আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় মাদরাসার একতলা ভবনের দেয়াল উড়ে যায় এবং কক্ষগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ছাদে ফাটল ধরে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। দুপুরের দিকে হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসার একতলা ভবনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে […]
ঝালকাঠিতে বাজিতে ১০০ বার ডুব দিয়ে কৃষকের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার বাজিতে টানা ১০০ বার ডুব দেওয়ার পর এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বাবুল মোল্লা (৪৫)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজাপুর উপজেলার বড়ইয়া কাচারি বাড়ি বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ির মো. আনছার মোল্লার ছেলে ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সকালে বাবুল মোল্লা চালের […]
১২ ফেব্রুয়ারির নির্বাচন সময়মতো হবে, আর কোনো সংশয় নেই: প্রেস সচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এ নিয়ে আর কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মৌসুমের তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিপুল মানুষের উপস্থিতিকে তিনি দেশের মানুষের নির্বাচনমুখী প্রস্তুতির স্পষ্ট প্রমাণ হিসেবে উল্লেখ করেন। শুক্রবার […]
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ, আছে কড়া নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আগামী ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার প্রবেশপত্র […]
তারেক রহমানকে খোলা চিঠি লিখলেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী

গীতিকবি লতিফুল ইসলাম শিবলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি উষ্ণ ও আবেগঘন খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি তার শৈশব থেকে বর্তমান পর্যন্ত দেশপ্রেম, রাজনৈতিক বিশ্বাস এবং সংগ্রামের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। চিঠিতে শিবলী তার কৈশোরের স্মৃতিচারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে চলন বিলে খাল কাটার স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার কথা উল্লেখ করেন। তিনি […]
উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ ছাড়বে না ইনকিলাব মঞ্চ

শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। সরকারের উপদেষ্টারা সরাসরি শাহবাগে এসে জনগণের সামনে জবাব না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকারের উপদেষ্টারা […]
শান্তর শতকে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য শতকে সিলেট টাইটান্সের দেওয়া ১৯১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী। ব্যাট করতে নেমে সিলেট আক্রমণাত্মক […]
ইউক্রেন যুদ্ধ অবসানে জেলেনস্কির নতুন শান্তি পরিকল্পনা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে নতুন করে এক হালনাগাদ শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন। প্রস্তাবিত এই পরিকল্পনায় ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে একটি নিরস্ত্রীকৃত অঞ্চল গঠনের সম্ভাবনার কথা বলা হয়েছে। জেলেনস্কি জানান, ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ২০ দফার এই পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র […]
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে এবং জনগণ তাদের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধার করবে। তারেক রহমানের সাম্প্রতিক প্রত্যাবর্তন সেই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব […]
বিতর্ক আর অনিশ্চয়তার মধ্যেই ট্রফি ছাড়াই শুরু বিপিএলের দ্বাদশ আসর

নানা বিতর্ক, সমালোচনা ও আয়োজনগত অনিশ্চয়তার মধ্য দিয়ে শুক্রবার মাঠে গড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসর। তবে উদ্বোধনী দিনেই আলোচনার কেন্দ্রে ছিল টুর্নামেন্টের ট্রফি না থাকায় ট্রফি প্রদর্শন ও ক্যাপ্টেনস ডে ছাড়াই শুরু করতে হয়েছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর। টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা দেখা দিলে নতুন […]
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। বিকেল পৌনে ৫টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান তিনি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও দোয়া-মোনাজাতে অংশ নেন তারেক রহমান। কবর জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মী। সমাধি জিয়ারতের পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা […]
শীতে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

সারাদেশে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারে সবজির সরবরাহ বেড়েছে, ফলে কমেছে সবজির দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা জানান, শীত মৌসুমে মাঠ পর্যায়ে উৎপাদন বাড়ায় বাজারে নতুন সবজি আসছে বেশি, যার সরাসরি প্রভাব পড়েছে দামে। আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে […]
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী দিনটি ছিল সম্মান ও আবেগে ভরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচের আগে সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। প্রথম দিনের ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি সংক্ষিপ্ত উদ্বোধনী আয়োজন যুক্ত […]
তারেক রহমানের ভোটার হওয়ার পথে কোনো আইনি বাধা নেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে কোনো আইনি বাধার মুখোমুখি হবেন না। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার জানিয়েছেন, তারেক রহমানের ভোটার হওয়া সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় কোনো বাধা নেই। তবে তিনি গুলশানের বাসায় ভোট দেবেন নাকি নির্বাচন অফিসে- এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা […]
তারেক রহমানের আগমন: প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর […]
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শুরু হওয়া এই অবরোধে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় […]
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা অপ্রত্যাশিতভাবে স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হলো। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আজ এক বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, […]
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল পাঁচটি ঘর

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। নিবন্ধিত রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় ক্যাম্পজুড়ে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার […]
লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার: ছুটির আমেজে জমজমাট সমুদ্রসৈকত ও অন্যান্য পর্যটনস্থল

টানা তিন দিনের ছুটিতে পর্যটকের ঢলে রীতিমতো উৎসবমুখর হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরকারি ছুটি এবং এর সঙ্গে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি যুক্ত হওয়ায় কক্সবাজারে রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকেই কক্সবাজার শহর, সমুদ্রসৈকত ও আশপাশের পর্যটন স্পটগুলোতে লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য […]
পাত্রী দেখে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শামসুর রহমান (২৫)। তিনি দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে […]