Ridge Bangla

ডেভিল হান্ট ফেজ-২: ফরিদপুরে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫৮ জন

‘ডেভিল হান্ট ফেজ-২’ নামে চলমান বিশেষ অভিযানে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় সাবেক জেলা যুবলীগ নেতা মো. মনিরুজ্জামান ওরফে লিটন মৃধাসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বোয়ালমারী উপজেলার […]

‘চাঁন-মানিক’ কিশোর গ্যাংয়ের প্রধানসহ আটক অর্ধশতাধিক

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধান চাঁন সামুরাইসহ প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করা গ্যাংটির একাধিক সদস্যকে হেফাজতে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও […]

বগুড়ায় জামায়াত ছেড়ে ২১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ২১ নেতাকর্মী। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের ঢাকইর গ্রামে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে অন্তর্ভুক্ত হন। যোগদানকালে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ প্রার্থী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন। নবাগত নেতাকর্মীদের ফুলের মালা […]

ক্রিসমাসের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা

ইউক্রেন-রাশিয়া সংঘাত কিছুতেই যেন থামছে না। খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব ক্রিসমাসের ঠিক একদিন আগে ইউক্রেনের একাধিক শহরে রাতব্যাপী ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার বিষয়ে বলেন, উৎসবের সময় সাধারণ মানুষের নিরাপত্তার আকাঙ্ক্ষার বিপরীতে এটি রাশিয়ার অগ্রাধিকারকে স্পষ্ট করে তুলেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চার বছরের একটি শিশুও […]

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফেনীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান […]

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের শতাধিক কর্মী এই বিক্ষোভে অংশ নেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা বাংলাদেশে এক হিন্দু ধর্মাবলম্বী দিপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে হাইকমিশনের সামনে জমায়েত হন। গেরুয়া পতাকা, ব্যানার […]

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ১৮ জন

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) মধ্যরাতের পর সেমারাং শহরের ক্রাপিয়াক টোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কংক্রিট ব্যারিয়ারে ধাক্কা দেয় এবং পরে উল্টে যায়। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, বাসটি রাজধানী […]

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: সিরাজগঞ্জ থেকে বিএনপির ৩০ হাজার নেতাকর্মীর ঢাকামুখী যাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপিতে ব্যাপক উদ্দীপনা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানকে বরণ করে নিতে জেলার ৯টি উপজেলা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। জেলা বিএনপি সূত্র জানায়, নেতাকর্মীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সিরাজগঞ্জ […]

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ উন্নয়ন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্পের জন্য সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি, প্রকল্প ঋণ থেকে এক হাজার ৬৮৯ কোটি এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয় হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন, ৫টি সংশোধিত এবং […]

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৫ উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন ২৮ বছর বয়সী এই ডানহাতি পেসার। পুরুষ বা নারীদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তিনিই প্রথম বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে তিনি এক ওভারে পাঁচ উইকেট […]

গানম্যান চান হিরো আলম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও রাজনৈতিক ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকে নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন। নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একজন ‘গানম্যান’ বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী মোতায়েনের জন্য আবেদন করতে যাচ্ছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম […]

হাতে হাতে অস্ত্র, পরিস্থিতির অবনতিতে ঢাকার ৫ অঞ্চলকে ‘রেড জোন’ ঘোষণা

গত ১২ ডিসেম্বর ঢাকায় জুমার নামাজের পর চলন্ত রিকশায় মাথা লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করা হয় জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে, যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এই হত্যাকাণ্ডের রেশ না কাটতেই খুলনায় একইভাবে মাথা লক্ষ্য করে গুলি করা হয় খুলনা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির […]

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার জৈনাবাজার এলাকার আবদার কলেজ রোডে রবিকুল ইসলাম রবির মালিকানাধীন একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভাড়াটিয়াদের ঘরগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা এবং স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। ভাড়াটিয়ারা ততক্ষণে ঘর থেকে […]

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রের তথ্যমতে, ভারতজুড়ে অবস্থিত বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্ভূত উদ্বেগের প্রেক্ষিতেই এই তলব। দিল্লি ও […]

পুরান ঢাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিয়ন্ত্রণে ৯টি ইউনিট

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজার এলাকার আরমানিটোলায় অবস্থিত হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের টানা প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল ৬টা ৪০ মিনিটে আগুন লাগার খবর […]

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিবন্ধন প্রায় ৬ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন এবং নারী ভোটার ৩৬ হাজার ৪৫৯ জন। এছাড়া […]

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: সার্জিও গোরকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, দীর্ঘদিন স্বৈরাচারী শাসনের মাধ্যমে যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা প্রয়োগের জন্য জাতি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার […]