দেশের ২৬তম প্রধান বিচারপতির দায়িত্ব পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ওইদিন তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্র এ […]
সারাদেশে ২৪ ঘণ্টায় ৬৬৩ জন গ্রেপ্তার

দেশজুড়ে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমন অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৬৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানের সময় ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তল্লাশিকালে ২৬,৮৮১টি মোটরসাইকেল ও ২৬,৫৭৩টি গাড়ি পরীক্ষা […]
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আবারও তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ […]
উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের তথ্য সরকারের কাছে নেই: মন্ত্রিপরিষদ সচিব

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। সাম্প্রতিক সময়ে উপদেষ্টা পরিষদে রদবদল নিয়ে যে গুঞ্জন ও আলোচনা চলছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা উদ্যোগের কথা তিনি অবগত নন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের […]
ফেনীতে অটোচালক হত্যাকাণ্ডে নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় অটোচালক মো. সবুজ হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ পলাতক ৭১ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ফেনী সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এই আদেশ দেন। ঘটনাটি ঘটেছিল গত ৪ আগস্ট। আন্দোলনের সময় আওয়ামী লীগ ও […]
খুলনায় এনসিপি নেতাকে গুলি, প্রধান আসামি নারীর পরিচয় মিলেছে

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদার (৪২) মাথায় গুলিতে আহত হয়েছেন। ঘটনার পর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব মোসা. তনিমা ওরফে তন্বীকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মোতালেব শিকদারের স্ত্রী রহিমা […]
ইসির সম্মেলনে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইলেন এসপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চেয়েছে পুলিশ সুপাররা (এসপি)। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা নির্বাচন কমিশনের দিনব্যাপী সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় […]
টাঙ্গাইলে ৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৫টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট নওশাদ আলমের নেতৃত্বে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট নওশাদ আলম জানান, অভিযান চলাকালে ইটভাটাগুলোকে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের দায়ে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের […]
আরাকান আর্মি আটক করলো ১৩ জন বাংলাদেশি জেলেকে

কক্সবাজারের টেকনাফ এলাকার সেন্টমার্টিন দ্বীপের কাছে মাছ শিকারের সময় মিয়ানমারের আরাকান আর্মি ১৩ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ও দুপুরের দিকে পৃথক দুটি নৌকাসহ এ ঘটনা ঘটে। আটক জেলেদের মধ্যে সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ (৬০), হামিদ হোসেন (৪৫), মো. হামপুরো (১৫), জসিম উদ্দিন (১৮), হারুন মিয়া (৪০) এবং শামলাপুরের বাসিন্দা মো. […]
ভোটের আগে কোনো উন্নয়ন প্রকল্প নয়: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের আগে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার দিন থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ইসি জানায়, রাজনৈতিক দল ও প্রার্থী কোনও সরকারি, আধা-সরকারি […]
গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সরকার প্রদত্ত গানম্যান প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]
সরকারি চাকরিতে প্রবেশে ৩২ বছরের বাধা কাটল

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ৩২ বছরের বেশি বয়সসীমার বিধি ও প্রবিধানমালা কার্যকরের বাধা কাটল। এ জন্য এ–সংক্রান্ত অধ্যাদেশে সংশোধন আনা হয়েছে। রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেছেন। আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে। সরকারি চাকরির সব স্তরে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে গত বছরের ১৮ নভেম্বর ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ […]
৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার এবং দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় বলে […]
১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ১৩১ প্রার্থী ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় পার্টি–জেপির নেতৃত্বে গঠিত এই নতুন রাজনৈতিক জোট মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করে। সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল […]
দল সিদ্ধান্ত নিলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণা রুমিন ফারহানার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপি জোটগত সিদ্ধান্তে প্রার্থী না দিলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, দল ব্যবস্থা নিলেও তিনি নির্বাচনের মাঠে থাকবেন। বিএনপি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ফলে জোটের […]
নোয়াখালীর হাতিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ; নিহত ৫ জন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের […]
২৫ ডিসেম্বর বিমানবন্দরগামী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

আগামী ২৫ ডিসেম্বর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্ভাব্য যানজট ও অতিরিক্ত জনসমাগমের কারণে যাত্রীদের ভোগান্তি এড়াতেই এ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিভিন্ন গণমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে ২৫ […]
২৫ ডিসেম্বর ঘিরে কঠোর নিরাপত্তা প্রস্তুতি, দেশে ফিরছেন তারেক রহমান

দীর্ঘ সাড়ে ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তা বলয় গড়ে তুলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, তারেক রহমানকে বহনকারী বিমান […]
মেসির শিরোপা জেতা মাঠের ঘাস বিক্রি হচ্ছে; প্রতি টুকরো ৯১ হাজার!

লিওনেল মেসির শিরোপা জয়ের স্বাক্ষী হিসেবে এবার তার খেলা ঘরের মাঠ চেজ স্টেডিয়ামের ঘাস বিক্রি হচ্ছে। যেই মাঠে খেলে শিরোপা জিতলো সেই জেতা মাঠের ঘাস বিক্রি শুরু করেছে ইন্টার মায়ামি। তাদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামের ‘আসল ঘাস’ এখন স্মারক হিসেবে বাজারে আনছে ইন্টার মায়ামি। তাই স্মারক হিসেবে অর্থের বিনিময়ে সহজেই সেই ঘাস কিনতে পারবেন সমর্থকেরা। […]
নির্বাচনে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আইজিপি বাহারুল আলম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, রাস্তাঘাট অবরোধ, জনদুর্ভোগ সৃষ্টি কিংবা সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা এখনই বন্ধ করতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার […]