ফতুল্লার ফেরি দুর্ঘটনায় পাঁচ যানবাহন নদীতে পড়ে নিহত ৩ জন

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদী পারাপারের সময় চলন্ত ফেরি থেকে একটি ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ দুজনের মরদেহ রাত দেড়টার দিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতরা হলেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক […]
এ কে খন্দকারের জানাজা সম্পন্ন

মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি ও বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার, বীর উত্তম-এর জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বেইস বাশারের প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী বেইস বাশারের কেন্দ্রীয় মসজিদের ইমাম জানাজা পরিচালনা করেন। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান […]
লালমনিরহাটে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তের শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (২১ ডিসেম্বর) ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকায় সংশ্লিষ্ট বিওপির দায়িত্বাধীন পিলার ডিএএমপি ১/৭ এস-এর পাশেই এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পে কর্মরত বলে জানিয়েছে বিজিবি। স্থানীয়দের […]
পোস্টাল ব্যালটে ভোট: প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৫ লাখ ২০ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৫ লাখ ৫৪ হাজার ৫৯২ জন প্রবাসী ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ২০ হাজার ৩৫৩ জন এবং নারী ভোটার ৩৪ হাজার ২৩৭ জন। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে […]
২০০ টাকা টিকিটে দেখা যাবে বিপিএলের ম্যাচ

২০২৬ সালের বিপিএলের এবারের দ্বাদশ আসরের টিকিট আজ থেকে অনলাইনে বিক্রি শুরু হচ্ছে। এবার টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল সিলেট পর্বের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট মিলবে বিকাল ৪টা থেকে। সিলেট পর্বে অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ। উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স […]
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে হুমকির ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের […]
ছায়ানটে হামলার ঘটনায় ৩৫০ জনের নামে মামলা

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) ছায়ানটের ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে […]
নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি), চট্টগ্রামের মাধ্যমে নতুন করে কোনো ভিসা কার্যক্রম পরিচালিত হবে না। শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের (এএইচসিআই) সামনে ঘটে যাওয়া […]
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। জানা যায়, ঘটনাটি শুরু হয় গাজীপুর থেকে কারখানার নিজস্ব বাসে করে আসার পথে। একটি সৌখিন পরিবহনের বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে বাস চালকের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। অভিযোগ অনুযায়ী, এক শ্রমিক […]
গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে। মধ্য গাজা সিটির বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৯৪ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়। সিভিল ডিফেন্স জানায়, উদ্ধার করা মরদেহগুলো গাজা সিটির আল-শিফা মেডিকেল […]
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী সেনাসদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, জানাজার আগে শহীদ সেনাসদস্যদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জানাজা শেষে […]
আজ তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ রোববার (২১ ডিসেম্বর) সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, সিইসির সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময়সীমা দুই দিন কমানো হয়েছে। ইসি সূত্র জানায়, আগে নির্ধারিত ৫ থেকে ১১ জানুয়ারির পরিবর্তে এখন প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। […]