ছেঁড়া-ফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

ছেঁড়া, পোড়া বা বিভিন্ন কারণে নষ্ট হওয়া নোটের বিনিময় মূল্য ফেরত দেওয়ার বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকরা নষ্ট হওয়া নোটের বিপরীতে নির্ধারিত হারে অর্থ ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে এবং নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। নীতিমালা অনুযায়ী, কোনো নোটের ৯০ […]
২০২৬ সালের এসএসসির ফরম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর। এটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় এবং এক থেকে চার বিষয়ে ২০২৫ খ্রিষ্টাব্দের অকৃতকার্য পরীক্ষার্থীদের ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য […]
ভোটের আগে ‘শুটার’ আতঙ্কে বিপাকে আইন-শৃঙ্খলা বাহিনী

ঢাকা এবং দেশের অন্যান্য বড় শহরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী ও পেশাদার শুটারদের অপতৎপরতা প্রতিনিয়ত বেড়ে চলেছে। শুটারদের এমন ওপেন টার্গেট কিলিংয়ে নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, এসব অস্ত্রধারীর আচরণ ততই বিপজ্জনক হয়ে উঠছে। একের পর এক নির্ভুল নিশানায় হওয়া […]
ওসমান হাদির মৃত্যু: দেশজুড়ে বিক্ষোভ, সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধে নেমেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই এসব কর্মসূচি শুরু হয়। চট্টগ্রামে হাদির […]
শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক প্রকাশ

আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ দুই প্রধান ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শহীদ হয়েছেন শরীফ ওসমান বিন হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে বিসিবি ও বাফুফে তাদের অফিসিয়াল […]
প্রথম আলো ও ডেইলি স্টারের সব কার্যক্রম বন্ধ

রাজধানীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর দেশের শীর্ষ দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে শুক্রবার কোনো পত্রিকাই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে দুটি গণমাধ্যমের অনলাইন কার্যক্রমও প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন প্রথম আলো ও […]
প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

জনপ্রিয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার মধ্যরাতে পৃথক দুটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখা জানিয়েছে, রাত ১টা ৪০ মিনিটের দিকে দ্য ডেইলি স্টারের ভবনে সৃষ্ট আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে […]
শুক্রবার দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশে পৌঁছাবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ছাড়ার কথা রয়েছে। ফ্লাইটটি আনুমানিক সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাংলাদেশে অবতরণ করবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজে এই তথ্য জানানো […]
ওসমান হাদি হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, দ্রুত বিচার দাবিতে উত্তাল রাজপথ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর প্রকাশের পর রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরসহ দেশের প্রায় সব বড় শহরে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা […]
হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি হাদির মৃত্যুতে গভীর বেদনা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। শোকবার্তায় তারেক রহমান বলেন, শরীফ ওসমান হাদির অকাল ও সহিংস […]
ওসমান হাদির মৃত্যুতে বিএনপির গভীর শোক প্রকাশ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এ শোক জানানো হয়। শোকবার্তায় বিএনপি জানায়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ […]
তরুণ প্রজন্মের প্রতিরোধ চেতনার প্রতীক শহীদ ওসমান হাদি দেশে ফিরছেন অমর ইতিহাস হয়ে

মাত্র ৩৩ বছর বয়সে রাজপথে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দেশে ফিরছেন ইতিহাস হয়ে। উচ্চকিত কণ্ঠ, আপসহীন অবস্থান ও ত্যাগের মহিমা তাকে মানুষের আশা–বিশ্বাসের প্রতীক করে তুলেছিল। ঘাতকের গুলিতে শহিদ হওয়ার পরও তিনি প্রজন্মের প্রতিরোধ চেতনার প্রতীক হিসেবে অমর হয়ে আছেন। গত ১২ ডিসেম্বর, শুক্রবার, রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় চলন্ত মোটরসাইকেল […]
সৌদি আরবে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

সৌদি আরবের একটি প্রদেশে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে এই ভূকম্পন ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর কম্পনের মধ্যে পড়ে। সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক […]
ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহিদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে প্রধান উপদেষ্টা শহিদ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ […]