কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে ওসমান হাদিকে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে তার জানাজার সময় ও স্থানেও পরিবর্তন আনা হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার নয়, আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) […]
ওসমান হাদির জানাজা শনিবার জাতীয় সংসদ ভবনে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের নিরাপত্তাজনিত কারণে কোনো ধরনের ব্যাগ, ভারী বস্তু বা […]
সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত, বিক্ষোভে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে নেমে বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ বক্স ও একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সার্কিট হাউস এলাকায় […]
রাজধানীতে উদীচী কার্যালয়ে আগুন

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে তাদের […]
সীমান্ত সুরক্ষায় বিজিবি অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে: প্রধান উপদেষ্টা

দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার এবং নারী ও শিশু পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস–২০২৫’ উপলক্ষে […]
হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণআন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, গত বছরের ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা […]
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: ক্রীড়া তারকাসহ নিহত ৭ জন

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি ছোট ব্যবসায়িক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির প্রখ্যাত মোটরগাড়ি রেসিং তারকা গ্রেগ বিফেলসহ সাতজন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিফেলের পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালে নর্থ ক্যারোলাইনার একটি বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে যাত্রা শুরু করে সেসনা ৫৫০ মডেলের একটি বিজনেস জেট। আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য […]
ঢাকায় পৌঁছেছে শহীদ ওসমান হাদির মরদেহ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে […]
ওসমান হাদির মৃত্যুতে উত্তাল দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় সারা দেশে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা ও মহানগরে রাস্তায় নেমে আসেন ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা। বিচারের দাবিতে তারা সড়ক অবরোধ, মিছিল ও বিক্ষোভে অংশ নেন এবং বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। রাত […]
আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকেরই

দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গত সেপ্টেম্বর শেষে ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০ শতাংশের বেশি হয়েছে। এ ছাড়া কোনো ব্যাংককে অধিগ্রহণ করা হবে না। তিনি আরও বলেন, আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিতে হবে। প্রয়োজন হলে মামলা দায়ের […]
শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

দেশের বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এই নির্দেশনা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশোধিত ভর্তি নীতিমালা অনুসরণ করে টিউশন ফি গ্রহণ করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ […]
নভেম্বরে সড়কে প্রাণহানি ৪৮৩ জনের

সারা দেশে গত নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮৩ জন। একই সময়ে আহত হয়েছেন আরও ১ হাজার ৩১৭ জন। রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে প্রতিবেদনটি প্রস্তুত করেছে বলে জানানো হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল […]
ঈশ্বরদীতে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে দুজন নিহত

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের স্কুলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)। পুলিশ ও […]
ভরা মৌসুমেও চড়া সবজি, মাছ-মাংসের দামে নাভিশ্বাস

শীতের ভরা মৌসুমেও রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি মিলছে না। পর্যাপ্ত সরবরাহ থাকলেও সবজি, মাছ ও মাংসের উচ্চমূল্যে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সংসারের নিত্যখরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষকে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির কোনো ঘাটতি নেই। টমেটো, গাজর, শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগম ও মূলাসহ […]
হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক প্রকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক শোকবার্তায় মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে শরিফ ওসমান হাদির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দূতাবাস তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। […]
মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা

মহানবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় বিক্ষুব্ধ জনতার গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার পরিদর্শক মো. আব্দুল মালেক। নিহতের নাম দিপু চন্দ্র দাশ। তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের […]
ওসমান হাদির মৃত্যু: আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে সহিংস বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কার বিষয়টিও বিশ্ব সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন […]
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা চালায় একদল বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত একজন আন্দোলনকারী আহত হন এবং ঘটনাস্থল থেকে ১২ […]
এনসিপি নেতা হান্নান মাসউদকে ‘হত্যার হুমকি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক স্ক্রিনশটকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে ইসরাত […]
সিঙ্গাপুরে হচ্ছে না বিপ্লবী হাদির জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় জানাজার আয়োজন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে এক ফেসবুক বার্তায় হাইকমিশন জানায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মারা গেলেও স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় […]